সারাদেশ

বঙ্গোপসাগর থেকে ১১ জেলে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরে ডুবতে থাকা এফবি জিহাদ নামে ফিশিং বোট থেকে ১১ জন জেলেকে জীবিত উদ্ধার করে বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার (২৮ জুলাই) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মঙ্গলবার সকালে এফভি জিহাদ নামের একটি ফিশিং বোট ভোলার মনপুরা হতে ১১ জন জেলে নিয়ে মাছ ধরতে বঙ্গোপসাগরের উদ্দেশ্যে গমন করে। আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে ফিশিং বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়।

এরপর ফিশিং বোটটি সমুদ্রে ভাসতে ভাসতে চট্টগ্রাম জেলার সন্দীপ থানাধীন সারিকাইত চৌকাতলী হতে ০৩ নটিক্যাল মাইল দক্ষিণে ডুবতে থাকলে সমুদ্রে থাকা অপর একটি ফিশিং বোট বিসিজি আউটপোস্ট সারিকাইতে ঘটনাটি অবগত করে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে বিসিজি আউটপোস্ট সারিকাইত দ্রুততার সহিত ঘটনাস্থলে উদ্ধার কার্যে গমন করে এবং ১১ জন জেলেকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত জেলেদের বিসিজি আউটপোস্ট সারিকাইতে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা এবং খাবার সরবরাহ করা হয়েছে তাদের। পরবর্তীতে উদ্ধারকৃত জেলেদের বোটের মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা