সারাদেশ

চাঁদপুরে আইসোলেশন ইউনিটে ৬০ শয্যা বৃদ্ধি

নিজস্ব প্রতিনিধি, চাঁদপর: চাঁদপুরে করোনা রোগীর সংখ্যা বাড়ছে। এ কারণে চাঁদপুর জেনারেল হাসপাতালের ৬০ শয্যা বিশিষ্ট আইসোলেশন ইউনিটকে ১২০ শয্যায় উত্তীর্ণ করা হয়েছে। পরিস্থিতি আরও খারাপের দিকে গেলে হাসপাতালটিতে দেড়শ বেডের আইসোলেশন ইউনিট করার একটি পরিকল্পনাও আছে। বুধবার (২৮ জুলাই) সকালে এসব তথ্য জানিয়েছেন চাঁদপুর জেলার সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্যাহ।

সাখাওয়াত উল্যাহ জানান, চাঁদপুরে করোনা রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। এ কারণে চাঁদপুর জেনারেল হাসপাতালে রোগীর চাপ বাড়ছে। পাশাপাশি জেলার সাত উপজেলায়ও করোনা রোগীর চাপ রয়েছে। ফলে ডাক্তার ও নার্সরা চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন।

তিনি জানান, চাঁদপুর জেনারেল হাসপাতালে অক্সিজেনের কিছুটা সংকট রয়েছে। আবুল খায়ের গ্রুপ অক্সিজেন সাপ্লাই দিচ্ছে। পাশাপাশি কুমিল্লা থেকেও সিলিন্ডার আনা হচ্ছে। অক্সিজেন প্লান্ট চালু হলে এই সংকট কেটে যাবে।

তিনি আরও জানান, আপাতত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল পুরোটাই করোনা ইউনিট হচ্ছে না। পুরো হাসপাতাল যদি করোনা আইসোলেশন ইউনিট করা হয়, তাহলে শিশু ও নারীসহ জরুরি স্বাস্থ্য সেবা নিতে সমস্যার সম্মুখীন হবেন রোগীরা।

তাই আপাতত এই ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণের সম্ভাবনা নেই। তবে করোনা পরিস্থিতি আরও খারাপের দিকে গেলে হাসপাতালটিতে দেড়শ বেডের আইসোলেশন ইউনিট করার একটি পরিকল্পনাও আছে। পাশাপাশি সাত উপজেলায় ২০টি করে ১৪০টি বেডের ব্যবস্থা রয়েছে। প্রয়োজনে প্রতি উপজেলায় আরও ১০ শয্যা করে বাড়ালেও সাত উপজেলায় ৭০টি শয্যার ব্যবস্থা করা যাবে।
উল্লেখ্য, চাঁদপুরে আট হাজার ৫৮৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ১৬১ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ২৯৫ জন।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা