সারাদেশ
অবৈধ সম্পর্কে

গৃহবধূকে রাতভর বেঁধে রাখলো গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক: অবৈধ সম্পর্কের অভিযোগে এক গৃহবধূ ও স্থানীয় মসজিদের ইমামকে রাতভর বিদ্যুতের খুঁটিতে বেঁধে রাখায় শহিদুল ইসলাম স্বপন (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

গতকাল সোমবার ১৫১ ধারায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পাবনার ভাঙ্গুড়া উপজেলার সদর ইউনিয়নের ভবানীপুর গ্রামে বাড়ির পাশ থেকে আটক হন স্বপন। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাকে আটক করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

এলাকাবাসীর দাবি, গত রোববার দিনাগত রাত ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের একটি গ্রামে এক গৃহবধূর বাড়িতে ঢোকেন ওই ইমাম। বিষয়টা জানাজানি হলে গ্রামবাসী ওই গৃহবধূসহ ইমামকে আটক করে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে রাতভর বেঁধে রাখে।

সকালে স্থানীয় কয়েকজন প্রতিবাদ করায় তাদের বাঁধনমুক্ত করা হয়। পরে গ্রামপ্রধানরা সালিস করেন বিষয়টি নিয়ে। দুই পরিবারের কাছ থেকে তারা লিখিত মুচলেকা নিয়ে বিষয়টি সমাধান করেন।

জানা গেছে, সমাধানের পর গৃহবধূর পরিবার ইমামের বিরুদ্ধে কোনো অভিযোগ না করায় তাকে পুলিশে না দিয়ে চাকরিচ্যুত করা হয়। একই সঙ্গে তাকে গ্রাম থেকে বের করে দেওয়া হয়। ওই ইমাম পাশের চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা গ্রামের বাসিন্দা।

ওই ঘটনায় গ্রামে গতকাল সকাল থেকেই মানুষের মধ্যে নানা জল্পনা-কল্পনা শুরু হয়। প্রকাশ্যে খুঁটির সঙ্গে একজন নারীকে বেঁধে রাখা নিয়ে গ্রামের কয়েকজন মানুষ প্রতিবাদ করে বিচার দাবি করেন। এ অবস্থায় সোমবার দিবাগত রাতে ওই এলাকার যুবক স্বপনকে আটক করে পুলিশ।

স্বপনের চাচা গুলজার হোসেন বলেন, ‘গ্রামের এক গৃহবধূ ও ইমাম আটকের ঘটনায় পুলিশ স্বপনকে এর আগে জিজ্ঞাসাবাদ করেছে। পরে রাতে তাকে আটক করে নিয়ে যায়। কিন্তু কোনো অভিযোগে তাকে আটক করে নিয়ে যায়, তা জানি না। তবে স্বপন ওই ঘটনার প্রত্যক্ষদর্শী মাত্র। সে ওই গৃহবধূকে বেঁধে রাখার ঘটনার সঙ্গে জড়িত নয়।’

ভবানীপুর গ্রামের বাসিন্দা ও সদর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বলেন, ‘শুনেছি স্বপনকে ধরে নিয়ে গেছে পুলিশ। তবে কেন নিয়ে গেছে বিষয়টি জানা নাই।’

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, ‘স্বপনকে আটকের সঙ্গে গৃহবধূ ও ইমামের ঘটনার কোনো সম্পর্ক নেই। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই স্বপনকে ১৫১ ধারায় আটক করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা