সারাদেশ

বিয়ের ৭২ ঘণ্টার মধ্যে দ্বিতীয় বিয়ের চেষ্টা!

নিজস্ব প্রতিনিধি,নোয়াখালী: বিয়ে করার ৭২ ঘণ্টার মাথায় আবারো দ্বিতীয় বিয়ের চেষ্টা করেন তিনি। কিন্তু শেষ রক্ষা হলো না তার। বাতেন রাজিব (২৭) নামে ওই ব্যাংক কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠালে আদালত তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। ঘটনাটি নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায়।

আটককৃত আব্দুল বাতেন রাজিব হাতিয়া পৌরসভার চর কৈলাশ গ্রামের আব্দুল হালিম মিয়ার ছেলে। তিনি জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পূবালী ব্যাংক শাখায় কর্মরত আছেন।

জানা যায়, ২২ জুলাই আব্দুল বাতেন রাজিবের সঙ্গে তমরদ্দি ইউনিয়নের ক্ষিরোদিয়া গ্রামের ডা. আলী আকবর হোসেনের মেয়ে তাছলিমা আকতার শিউলির বিয়ে হয়। বিয়ের বাসর রাত শেষ করে পরদিন তিনি শ্বশুরবাড়ি থেকে এসে তার মোবাইল বন্ধ রাখে যোগাযোগ বন্ধ করে দেন।

এরপর তিনি ২৪ জুলাই হাতিয়া পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের শুন্যেরচর গ্রামের মাস্টার আব্দুল আলিম রুবেলের মেয়েকে বিয়ে করতে যান।

বিষয়টি প্রথম স্ত্রীর পরিবার জানতে পেরে তার শাশুড়ি হোসনে আরা বেগম বাদী হয়ে প্রতারক জামাতা আব্দুল বাতেন রাজিব ও তার বড় ভাই আজিম উদ্দিনকে আসামি করে মঙ্গলবার সকালে হাতিয়া থানায় মামলা দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ সকালেই তাকে আটক করে আদালতে প্রেরণ করেন।

জানা যায়, প্রথম স্ত্রী ভূক্তভোগী তাছলিমা আকতার শিউলি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় মৎস্য বিভাগে কর্মরত।

দ্বিতীয় পাত্রীর বাবা মাস্টার আব্দুল আলিম রুবেল বলেন, আব্দুল বাতেন রাজিব জানান- আমার মেয়েকে দেখার জন্য আসলে পুলিশ আমার বাড়ির সামনে থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) আবুল খায়ের বলেন, পূবালী ব্যাংক কর্মকর্তা আব্দুল বাতেন রাজিবের বিরুদ্ধে দায়ের করা প্রতারণা মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলে তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা