সারাদেশ

সড়কে এক ব্যক্তির লাশ উদ্ধার 

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া :কুষ্টিয়ার মিরপুরে আলমগীর চেয়ারম্যানের ইট ভাটার পাশে রাস্তায় উপর থেকে হারুন শেখ (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত হারুন শেখ শেরপুর জেলার নৌঙ্গরপাড়া গ্রামের আলতাফ শেখের ছেলে।

মঙ্গলবার (২৭জুলাই) দুপুরে উপজেলার মালিহাদ ইউনিয়নের রাস্তায় উপর থেকে তার লাশ উদ্ধার করা হয়। স্থানীয় মিরপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ পরিদর্শক শুভ্র প্রকাশ স্থানীয়দের বরাত দিয়ে জানান, ২০০৯ সাল থেকে হারুন শেখ নামে এক মানুষিক ভারসাম্যহীন ব্যক্তি মেহের নগর গ্রামের ইউসুফের বাড়িতে আশ্রিত ছিলেন। মঙ্গলবার সকাল ৭টার দিকে মালিহাদ ইউনিয়নের আলমগীর চেয়ারম্যানের ইট ভাটার কাছে রাস্তায় উপর তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরও জানান, নিহতের মাথার বাম পাশে জখমের চিহ্ন রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা