সারাদেশ

কুমিল্লায় সাড়ে ৯ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা : কুমিল্লায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-১০ ব্যাটালিয়ন বিভিন্ন সীমান্তে আটক করা ৯ কোটি ২৫ লাখ ১ হাজার ৯ টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে।

সোমবার (২৬ জুলাই) দুপুরে সাড়ে ১২টায় কোটবাড়ীস্থ বিজিবি-১০ ব্যাটালিয়ান সদর দফতরের প্রাঙ্গণে মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রমের উদ্বোধন করেন সরাইল রিজিয়ন কমান্ডার মো. তৌহিদুল ইসলাম পিবিজিএম।

ধ্বংস করা মাদকের মধ্যে রয়েছে, ৮০ হাজার ৯৪৭ পিস ইয়াবা, ৭১ হাজার ৫১৩ বোতল ফেনসিডিল, ১ হাজার ৩৫০ কেজি গাঁজা, ১৮ হাজার ৮৯ বোতল মদ, ১ হাজার ৬৭৫ বোতল বিয়ার ক্যান, ২ লাখ ৯৬ হাজার ৪২০টি অবৈধ ট্যাবলেট, ২ হাজার ১৮ বোতল ইস্কাপ সিরাপ, ৫ হাজার ৯৮০টি টার্গেট এবং স্যানেগ্রা রয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহাম্মদ, কুমিল্লা সদর দফতরের সেক্টর কমান্ডার লে. কর্ণেল আবুল হাসনাৎ মো. শাহরিয়ার ইকবাল।

আরও উপস্থিত ছিলেন-বিজিবি-১০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. গোলাম ফজলে রাব্বী, উপ-অধিনায়ক মেজর রেজাউর রহমান, আদর্শ সদর উপজেলার চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক ইমরুল হাসান, এনএসআই কুমিল্লার যুগ্ম পরিচালক জিএম আলিমউদ্দিন প্রমুখ।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা