সারাদেশ

ঠাকুরগাঁওয়ে চিকিৎসা সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : করোনা মহামারি প্রতিরোধ ও করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা এবং অন্যান্য চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার (২৫ জুলাই) বিকেলে ঠাকুরগাঁও চেম্বারস অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর নেতারা সিভিল সার্জন ডা.মাহফুজার রহমান সরকারের হাতে সেসব মালামাল হস্তান্তর করেন।

এফবিসিসিআই কর্তৃক দেশব্যাপী স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা সামগ্রী বিতরণ কর্মসূচির অংশ হিসেবে এই চিকিৎসা সামগ্রী হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন চেম্বারের সভাপতি মো. হাবিবুল ইসলাম বাবলু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মো. মনিরুজ্জামান জুয়েল, সুদাম সরকার , সাখাওয়াত হোসেন চৌধুরী বুলু,ও মামুনউর রশিদ মামুন প্রমুখ।

এরপূর্বে অক্সিজেন সংকট কালীন সময়ে করোনা রোগীদের চিকিৎসা সহায়তা অব্যাহত রাখতে প্রকৌশলী মো. ফজলুর রহমান নামে এক ব্যক্তির ব্যক্তিগত উদ্যোগে ৫টি ভেন্টিলেটর ও ১টি আইসিইউ মনিটর হাসপাতাল কর্তৃপক্ষকে প্রদান করা হয়। এছাড়াও ইএসডিও নামে একটি ৬ টি অক্সিজেন কনসেনট্রেটর ও ১৫০ টি নন রিবেথ্রার মাস্ক প্রদান করেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা