সারাদেশ

প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ, যুবক গ্রেফতার 

নিজস্ব প্রতিনিধি, নেত্রকোনা : নেত্রকোনায় প্রবাসীর স্ত্রীকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগে সাইফুল ইসলাম (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। তিনি ওই গ্রামের মিরাজ খাঁর ছেলে।

শনিবার (২৪ জুলাই) রাতে সদর উপজেলার কয়রাটী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে সাইকুল ইসলামসহ তিনজনের বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।

মামলার সূত্রে জানা গেছে, বাড়িতে একা পেয়ে ওই গৃহবধূকে আবদুল হাই (৩২) নয়ন মিয়া (২৩), ও সাইফুল ইসলাম (২৪) উত্যক্ত করে করতো। ২৪ জুন মধ্যরাতে বাথরুমে যাওয়ার জন্য ঘর থেকে বের হলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা ওই তিন যুবক ওই নারীর মুখে গামছা বেঁধে নির্জন স্থানে তুলে নিয়ে ধর্ষণ করেন।

ঘটনার পরদিন থানায় মামলা করতে গেলে পুলিশ আদালতে মামলা করার পরামর্শ দিলে। পরবর্তীতে গত ২৬ জুন ওই তিনজনের বিরুদ্ধে ভিকটিম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। আদালত বিষয়টি তদন্ত পূর্বক আগামী ২৬ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নেত্রকোনা মডেল থানার ওসিকে নির্দেশ দেন। পরে পুলিশ শনিবার ওই মামলায় নিজ বাড়ি থেকে সাইকুল ইসলামকে গ্রেফতার করে।

নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাখের আহম্মেদ বলেন, অভিযুক্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা