সারাদেশ

খরকা বিলকে হাতিরঝিলের আদলে নির্মাণ করা হবে

নিজস্ব প্রতিনিধি, জামালপুর : জামালপুরের মাদারগঞ্জে খরকা বিলের ঐতিহ্য সংরক্ষণ করেই নতুন রূপে সাজানো হচ্ছে। এই বিলকে হাতিরঝিল এর আদলে নির্মাণ করা হবে।

জামালপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মোখলেছুর রহমান জানান, পৌরসভা সংলগ্ন প্রশস্ত হাওয়াই সড়কের সৌন্দর্যবর্ধন প্রকল্পের আওতায় রয়েছে অত্যাধুনিক গ্রিল, বিলের চারপাশে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ এবং উন্নত ওয়াকওয়ে।

শোভা বৃদ্ধির জন্য লাইটিং ও পাশে ফুটপাথে আধুনিক কারুকাজ সংবলিত টাইলস লাগানো হবে। খরকা বিলকে হাতিরঝিল এর আদলে নির্মাণ, বিলের পাশে মির্জা মোস্তফা মিনি স্টেডিয়াম ও আধুনিক মসজিদ নির্মাণ করা হবে।

তিনি আরও বলেন, খরকা বিলের ওপর জামালপুর এলজিইডি’র নির্মাণাধীন ১৬০ মিটার দৈর্ঘ্য সেতুর পাশাপাশি হাওয়াই সড়কের সৌন্দর্যবর্ধন প্রকল্পের বাস্তবায়নে কাজ শুরু করা হবে।

জামালপুর এলজিইডি’র কার্যালয়ে খরকা বিলকে ঘিরে নকশা ও ডিজাইন দেখে খুবই সন্তোষ প্রকাশ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা