সারাদেশ

ট্রাক্টরের ধাক্কায় গেল দুই ভাইয়ের প্রাণ

নওগাঁ প্রতিনিধি: জেলার পত্নীতলা উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ জুলাই) রাতে সাপাহার-নজিপুর সড়কের জলকার মোড় এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মহিমাপুর গ্রামের মৃত নেপাল চন্দ্র ছেলে অলিত চন্দ্র (৩২) ও সুভাষ চন্দ্র (২৬)।

জানা যায়, দুই ভাই মোটরসাইকেলযোগে মধইল থেকে নজিপুরের দিকে যাচ্ছিলেন। পথে পত্নীতলা উপজেলায় পত্নীতলা ইউনিয়নের জলকার মোড়ে ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অলিত চন্দ্রের মৃত্যু হয়। তার ছোট ভাই সুভাষকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দেন। পরে রাজশাহী মেডিকেলে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

পত্নীতলা থানার ওসি শামসুল আলম শাহ বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার এবং ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা