সারাদেশ

চলন্ত বাসে সন্তান প্রসব

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে চলন্ত বাসে সন্তান প্রসব করেছেন এক নারী যাত্রী। শ্বশুর বাড়ির নির্যাতনের কারণে সন্তানসম্ভবা ওই নারী ঈদের আগের দিন স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি যাচ্ছিলেন। মঙ্গলবার দুপুরে উপজেলায় গোলাকান্দাইল ফ্লাইওভার এলাকায় এই ঘটনা ঘটে। এসময় বাসে কোনো নারী যাত্রী ছিলো না বলে জানা গেছে।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) নাজিমউদ্দীন মজুমদার জানান, সরকারি জরুরি পরিষেবা ৯৯৯ এ একটি বার্তা পেয়ে জানতে পারি নাটোর থেকে আসা ঢাকাগামী আর-পি পরিবহনের (নাটোর ব-১১-০০৪৯) গাড়িতে এক সন্তানসম্ভবা মা প্রসব বেদনায় চিৎকার করছেন। সেসময় গাড়িতে কোন নারী যাত্রী না থাকায় কোন পুরুষ মানুষ ইচ্ছে থাকা সত্ত্বেও তাকে সহযোগিতার জন্য এগিয়ে যেতে পারছিলেন না।

পরে বাসের চালক নাইম মিয়া ৯৯৯ এ কল করে বিষয়টি পুলিশকে জানায়। বার্তা পেয়ে ফোর্সসহ ঢাকা সিলেট মহাসড়কের গোলাকান্দাইল মোড়ে গাড়িটি থামাই। ততোক্ষণে ওই মা বাসেই একটি পুত্র সন্তানের জন্ম দেন।

তিনি বলেন, চলন্তবাসে সন্তান প্রসব করায় মা-সন্তান উভয়ে অসুস্থ্য ছিলেন। তাদেরকে উদ্ধার করে দ্রুত পুলিশ ভ্যানে স্থানীয় ইউএস বাংলা হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করাই এবং তাদের পরিবারকে ফোনে খবর দেই।

তিনি আরও বলেন, ওই যাত্রীর নাম ফাতেমা খাতুন (২২)। তিনি নাটোর জেলার আটঘরিয়া গ্রামের বাসিন্দা শাহীন মিয়ার স্ত্রী। তার দুই বছরের আরও একটি সন্তান রয়েছে।

চিকিৎসাধীন ফাতেমা খাতুন বলেন, তার স্বামী ও শ্বশুরের অত্যাচারে নাটোর থেকে নিজ পিত্রালয় রাজধানীর ডেমরায় ফেরার পথে বাসের মধ্যেই প্রসব ব্যথা উঠে। এমন জরুরি অবস্থায় তার পাশে কেউ ছিলো না। তার স্বামী রাজধানীর সানারপাড় এলাকায় মালেক স্বর্ণকারের বাসায় ভাড়া থাকে। স্বামী দিন মজুর। জন্মের পর আমি ও ছেলে অনেক অসুস্থ্য হয়ে পড়েছিলাম। পুলিশ আমাকে উদ্ধার করে হাসপাতালে না নিলে সন্তানসহ মারা যেতাম হয়তো। এসময় তিনি পুলিশকে ধন্যবাদ জানান।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা