সারাদেশ

ছোট ভাইদের বল্লমে প্রাণ গেলো বড় ভাইয়ের

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : তুচ্ছ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ছোট দুই ভাইয়ের বল্লমের আঘাতে বড় ভাই আবদুর রহমান (৪৮) নিহত হয়েছে। মঙ্গলবার (২০ জুলাই) বিকেলে উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবদুর রহমান ওই এলাকার চাঁন মিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, ছোট ভাই সাহেদ মিয়া ও আবদুল্লাহ মিয়া ঢাকায় ক্ষুদ্র ব্যবসা করেন। বড় ভাই আব্দুর রহমান নাসিরনগর উপজেলার একটি মসজিদের মোয়াজ্জিন। সেখানে একটি মক্তবে শিশুদের পড়ান। ঈদে সবাই বাড়িতে আসেন।

মঙ্গলবার বিকেলে বড় ভাই আবদুর রহমানের সঙ্গে বসতভিটার মাটিকাটা নিয়ে বাকবিতণ্ডা হয় ছোট দুই ভাইয়ের। এক পর্যায়ে আবদুর রহমানকে মারধর করে বল্লম দিয়ে আঘাত করেন দুই ভাই। গুরুতর আহত অবস্থায় আব্দুর রহমানকে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

সরাইল থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অভিযুক্ত সাহেদ মিয়া ও আবদুল্লাহ পলাতক রয়েছেন। তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা