সারাদেশ

ঈদের দিন মিললো বৃদ্ধের লাশ

পটুয়াখালীর বাউফলের কালিশুরী ইউনিয়নের ৮নং ওয়ার্ড আড়াইনাও পাতিলাপাড়া সড়কের পাশ থেকে মোতালেব আকন (৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২১ জুলাই) সকাল ১০টার দিকেলাশ উদ্ধার করে বাউফল থানার পুলিশ।

স্থানীয়রা জানান, লাশের শরীরের বিভিন্ন অংশে ক্ষতের চিহ্ন রয়েছে। মোতালেব আকন ৪ ছেলে ও ২ মেয়ের জনক। লাশের পাশে একটি দা পাওয়া গেছে এবং রাস্তার দুই পাশে কয়েকটি কলা গাছ কাটা ছিল।

নিহতের ছেলে আব্বাস আকন (৪০) জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তার বাবা প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বাইরে বের হন। এরপর আর ঘরে ফিরে আসেননি। সকাল পৌনে ৭টার দিকে স্থানীয় ইদ্রিস মোল্লা নামে এক ব্যক্তি রাস্তার পাশে তার লাশ পরে থাকতে দেখে তাদেরকে খবর দেন।

নিহতের স্ত্রী সানিয়া বেগম (৫০) জানান, পূর্ব বিরোধের জের ধরে তার স্বামীকে কেউ খুন করতে পারেন।

এ ব্যাপারে বাউফল থানার ওসি আল মামুন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি। এ ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করছি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা