সারাদেশ

মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় মৃত্যু ৪

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ : মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দুজন এবং আইসোলেশন ওয়ার্ডে দুইজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) কাজী একেএম রাসেল এ তথ্য করেন।

ডেডিকেটেড হাসপাতাল সূত্রে জানা গেছে, ১০০ শয্যাবিশিষ্ট কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে পজিটিভ ও আইসোলেশন ওয়ার্ড মিলে ১৭০ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে পজিটিভ ৬৯ জন ও আইসোলেশন ওয়ার্ডে ১০১ জন ভর্তি আছেন।

২৪ ঘণ্টায় করোনা পজিটিভ হয়ে ৭ জন, আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছেন ৩১ জন। ছাড়পত্র নিয়েছেন ১৭ জন এবং করোনা পজিটিভ হয়ে দুইজন এবং আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে আরও দুইজন মৃত্যুবরণ করেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, জেলায় এ পর্যন্ত ২৭ হাজার ৬৭ নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৩ হাজার ৭০৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৫৪৭ জন। জেলায় এ পর্যন্ত করোনায় মৃত্যুবরণ করেছেন ৬৫ জন। এক দিনে নমুনা সংগ্রহ করা হয়েছে ২০৬টি।

স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানায়, প্রতি দিনই করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। দু-চারজন করে মারাও যাচ্ছেন। এটি কাম্য নয়। তবে স্বাস্থ্যবিধি না মানার কারণে সংক্রমণের হারে এভাবে বাড়তে থাকলে সামনের আরও খারাপ হতে পারে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা