সারাদেশ

নোয়াখালীতে ৪ গ্রামে ঈদ উদযাপন 

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী : নোয়াখালীর বেগমগঞ্জ ও সদর উপজেলার চার গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা পালিত হয়েছে। গ্রামগুলো হলো- নোয়াখালী পৌরসভা লক্ষ্মীনারায়ণপুর ও হরিণারায়নপুর গ্রাম, বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তবাগ ও ফাজিলপুর গ্রাম।

মঙ্গলবার (২০ জুলাই) সকালে চার গ্রামের ৯ মসজিদে ঈদের নামাজ শেষে পশু কোরবানি দেন মুসল্লিরা।

সকাল ৮টায় বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের বসন্তবাগ গ্রামের সিনিয়র মাদরাসা জামে মসজিদ, বসন্তবাগ পোদ্দার বাড়ি জামে মসজিদ, বসন্তবাগ গ্রামের নগর বাড়ির দরজা জামে মসজিদ, বসন্তবাগ গ্রামের ভূঁইয়া বাড়ির দরজা জামে মসজিদ, পশ্চিম বসন্তবাগ গ্রামের মুন্সি বাড়ির দরজা জামে মসজিদ, ফাজিলপুর গ্রামের দায়রা বাড়ির জামে মসজিদ বেগমগঞ্জের জিরতলী ইউনিয়নের ফাজিলপুর গ্রামের জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

অন্যদিকে সদর উপজেলার নোয়াখালী পৌরসভা লক্ষ্মীনারায়ণপুর গ্রামের দায়রা বাড়ি কাছারীঘর, হরিণারায়নপুর ভেন্ডার জামে মসজিদসহ তিনটি মসজিদে ঈদুল আজহার নামাজের জামায়াত অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয়রা জানান, জিরতলী ফাজিলপুর গ্রামের মসজিদে ৮০-১০০ জন মুসল্লি। ও বসন্ত বাগ গ্রামের ঈদের জামাতে ১০০-১৫০ জন মুসল্লি, নোয়াখালী পৌরসভার হরিনারায়ণ পুর ভেন্ডার মসজিদের পূর্ব পাশে দায়রা ঘরে ২২জন মুসল্লি ঈদুল আজহার নামাজ আদায় করেন।

স্থানীয়রা জানান, স্বাস্থ্যবিধি মেনে সৌদি আরবের সাথে মিল রেখে পুলিশ প্রশাসনের সহযোগিতায় সুশৃঙ্খলভাবে ঈদ-উল আজহার জামাত অনুষ্ঠিত হয়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান সিকদার ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ পৃথকভাবে উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘৯ মসজিদের মুসল্লিরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় ও পশু কোরবানি করেছেন।’

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা