সারাদেশ

নওগাঁয় বজ্রপাতে ৩ জনের মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর ধামইরহাটে ভারী বৃষ্টিপাতের সময় বজ্রপাতে কিশোরীসহ তিনজনের মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে তাদের মৃত্যু হয়।

মৃতরা হলেন- উপজেলার চকউমর গ্রামের আছির উদ্দীনের ছেলে আব্দুর রশিদ (৬২), আলতাদিঘী এলাকার খাইরুল ইসলামের ছেলে রাসেল মাহমুদ (৩০), ও জগদল এলাকার হেলাল হোসেনের মেয়ে বৃষ্টি আক্তার (১৩)।

স্থানীয়রা জানায়, দুপুরে ধামইরহাট ইউনিয়নের জগদল এলাকায় বৃষ্টি আক্তার নামের মেয়েটি গরু খুঁজতে গিয়ে বজ্রপাতে মারা যান। একই ইউনিয়নের আলতাদিঘী এলাকার রাসেল মাহমুদ ও চকউমর এলাকার আব্দুর রশিদ বৃষ্টির সময় বাড়ির পাশে ধানখেতে কাজ করছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা মারা যান।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইতোমধ্যে মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশের পক্ষে থানায় সাধারণ ডায়েরি অন্তর্ভুক্ত করা হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা