সারাদেশ

মেয়েদের স্পর্শকাতর ছবি তুলে ব্ল্যাকমেল 

নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ : চিকিৎসক-হোটেল মালিক পরিচয়ে প্রতারণা করাই ছিল আতাউর রহমান কাজ। মেয়েদের সঙ্গে সম্পর্ক করে স্পর্শকাতর ছবি তুলে ব্ল্যাকমেল করতেন তিনি। মানিকগঞ্জের এক কলেজছাত্রীর সাথে প্রতারণা করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) সকালে মানিকগঞ্জ জেলা শহরের কালীবাড়ি এলাকার একটি ভবনে ওই কলেজছাত্রীকে বলাৎকারের চেষ্টা করায় রাতে ওই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়।

গ্রেফতারকৃত যুবকের নাম আতাউর রহমানকে (২৫)। তার বাড়ি কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার জামালপাড়া গ্রামে।

মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা বলেন, অভিযুক্ত যুবক তার ফেসবুকে প্রোফাইলে নিজেকে চিকিৎসক এবং একটি হোটেলের মালিক উল্লেখ করে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকার নারীদের সঙ্গে বন্ধুত্ব এবং ফাঁদে ফেলে দৈহিক সম্পর্ক করে এ সময় স্পর্শকাতর ছবি তুলে নারীদের ব্ল্যাকমেল করে টাকা-পয়সা ও স্বর্ণালংকার হাতিয়ে নেয়।

পুলিশ সুপার জানান, সম্প্রতি মানিকগঞ্জের অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর সঙ্গে ফেসবুকের মাধ্যমে বন্ধুত্ব হয় ওই যুবকের। বন্ধুত্বের সুবাদে সে কয়েকবার মানিকগঞ্জে এসে মেয়েটির সঙ্গে দেখাও করেছে এবং বিভিন্ন স্থানে তারা সময় কাটিয়েছে। এক পর্যায়ে মেয়েটির কাছ থেকে স্বর্ণের চেইন ও হাতের ব্রেসলেট হাতিয়ে নেয়।

ওই যুবক রোববার সকালে ওই মেয়েটির সঙ্গে আবার দেখা করতে আসে। জেলা শহরের নাগীনা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় নিয়ে যুবকটি মেয়েটির ইচ্ছার বিরুদ্ধে মেয়েটির স্পর্শকাতর স্থানে হাত দেয়। মেয়েটি যুবকটির কুমতলব বুঝতে পেরে চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে ওই যুবককে ধরে পুলিশকে খবর দেয়।

পরে সেখানে গিয়ে তাকে গ্রেফতার এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে সোমবার দুপুরে মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে প্রেরণ করা হয়েছে।

ভাস্কর সাহা বলেন, আদালতের কাছে ৫ দিনের রিমান্ড চেয়েছিলাম। আদালতের বিচারক ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। দ্রুততম সময়ের মধ্যে আসামিকে সঙ্গে নিয়ে মেয়েটির কাছ থেকে নেওয়া স্বর্ণের চেইন এবং ব্রেসলেট উদ্ধারে অভিযান চালানো হবে বলে জানান ভাঙ্কর।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা