সারাদেশ

ইমামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ 

নিজস্ব প্রতিনিধি, পিরোজপুর : পিরোজপুরের ইন্দুরাকানীতে ৮ম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করে যৌন হয়রানির অভিযোগে আল-হাফিজ ওরফে হাফিজুল ইসলাম নামের মসজিদের ইমামের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ইমাম ওই ছাত্রীকে আরবি পড়াতেন।

রবিবার (১৮ জুলাই) রাতে ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির।

তিনি জানান, অভিযুক্ত ইমামকে গ্রেফতারের জন্য অভিযান চলছে। তিনি কাউখালী উপজেলার সদর ইউনিয়নের নাঙ্গুলি গ্রামের ইউনুস আলীর ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৫ জুলাই) সন্ধ্যায় ওই স্কুলছাত্রী তার খালার বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে হাফিজুল তাকে 'কথা আছে' বলে মসজিদ সংলগ্ন তার কক্ষে নিয়ে যান। সেখানে নিয়ে তিনি ওই স্কুলছাত্রীর শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দেন।

এ সময় ওই স্কুলছাত্রী চিৎকার করতে চাইলে সেখানে থাকা গরু জবাই করার চাকু দিয়ে গলা কেটে হত্যা করা হবে বলে হুমকি দেন হাফিজুল। পরে ওই কক্ষে তালা দিয়ে ওই স্কুলছাত্রীকে তিনি আটকে রাখেন। ওই রাতে স্কুলছাত্রীর স্বজনরা তাকে অনেক খোঁজাখুঁজির পর ওই ইমামের ঘর থেকে তালাবদ্ধ ও অচেতন অবস্থায় তাকে স্বজনরা উদ্ধার করেন।

রাতে স্থানীয়রা অভিযুক্তকে ইউপি চেয়ারম্যানের কাছে নিয়ে গেলে তিনি অভিযুক্ত হাফিজুলকে ১০০ জুতাপেটা ও ৫০ হাজার টাকা জরিমানা করেন।

তবে ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরোয়ার বাবুলের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই হুজুরের শারীরিক শাস্তি দেওয়াসহ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা