সারাদেশ

চট্টগ্রামে হাসপাতাল নির্মাণের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম ব্যুরো :
চট্টগ্রামের ফুসফুস খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে মামলা করেছেন। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট কাজী সানোয়ার আহমেদ লাভলু বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

সোমবার (১৯ জুলাই) চট্টগ্রাম মহানগর সিনিয়র সহকারী জজ রুবাইয়াত ফেরদৌসের আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলা নম্বর ৩২০/২০২১। আদালত তাঁর আবেদন গ্রহণ করে বিবাদিদের আত্নপক্ষ সমর্থন করার জন্য সমন জারি করেছেন। মামলায় ১৬ প্রতিষ্ঠান প্রধানকে বিবাদী করা হয়েছে।

বিবাদীরা হলেন, মুক্তিযোদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, সিএমপি পুলিশ কমিশনার, চট্টগ্রাম জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রামের পরিচালক, চট্টগ্রাম উন্নয়ন কতৃর্পক্ষের সচিব, চট্টগ্রাম ওয়াসার সচিব, চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, চট্টগ্রাম সিটি করপোরেশনের সচিব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, চট্টগ্রামের উপ পরিচালক, বিস্ফোরক দ্রব্য অধিদপ্তর, চট্টগ্রামের উপ পরিচালক, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কো¤পানী, চট্টগ্রামের সচিব, রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক, রেলওয়ে পূর্বাঞ্চলের এস্টেট অফিসার, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ স¤পাদক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ স¤পাদক।

মামলার বাদি ছানোয়ার আহমেদ লাভলু বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের জিএস মুক্তিযোদ্ধা আব্দুর রব এর মতো বীর সেনানীর সমাধি গুড়িয়ে পাহাড় ঘেরা প্রাকৃতিক লীলাভূমি ধ্বংস করে হাসপাতাল নির্মাণ কোনোভাবেই কাম্য নয়। সেকারণেই হাসপাতাল নির্মাণের ওপর নিষেধাজ্ঞা চেয়ে আদালতে মামলা করেছি। আর বিতর্কিত স্থাপনা নির্মাণে কোন প্রতিষ্ঠান যাতে সহযোগিতা করতে না পারে সেজন্য ১৬ প্রতিষ্ঠানের প্রধানকে বিবাদি করা হয়েছে।

কাজী ছানোয়ার আহমেদ লাভলু বলেন, আমি যে আইনে মামলা দায়ের করেছি, সেই আইনে যে কেউ চাইলে মামলার পক্ষ কিংবা বিপক্ষ হতে পারবে। আদালত আমার আবেদন গ্রহণ করেছেন। আইন অনুযায়ী সমন জারি করা হয়েছে। আমি যে ১৬ প্রতিষ্ঠানের প্রধানকে বিবাদি করেছি, উনারা আদালতে এসে কার কি ভূমিকা তা ব্যাখা করবেন।

সান নিউজ/আইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা