সারাদেশ

এতিমদের মুখে হাসি ফোটালো দোস্ত এইড

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় মাদরাসার অসহায় এতিমের মাঝে ঈদ পোশাক বিতরণ করা হয়েছে। সোমবার (১৮ জুলাই) সকাল ৯টায় উপজেলার লক্ষীপুর মাদরাসা প্রাঙ্গণে স্বেচ্ছাসেবী সংগঠন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি এসব ঈদ পোশাক বিতরণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গার জীবননগর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ছোট বাবু বলেন, দোস্ত এইড সংস্থাটি জীবননগরে অনেক কাজ করে যাচ্ছে। আজকে তারা অসহায় এতিম শিশুদের মাঝে ঈদ পোশাক বিতরণ করেছে। এতে আমরা খুশি। তারা যেভাবে কাজ করে যাচ্ছে; পৌর যুবলীগের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

এদিকে পৌর কমিশনার জামাল হোসেন খোকন বলেন, দোস্ত এইডের সমাজিক উন্নয়নমূলক কাজ সত্যিই প্রশংসার দাবিদার।

এ বিষয়ে দোস্ত এইডের নির্বাহী সদস্য সাংবাদিক সাব্বির সামি মুহিত জানান, চুয়াডাঙ্গাসহ দেশের বিভিন্ন জেলার ঈদে প্রায় ২ হাজার দরিদ‍্র ও এতিম মানুষের মাঝে ঈদ পোশাক বিতরণ করা হচ্ছে। এড়াছা দুস্থ মানুষের জন্য চুয়াডাঙ্গাসহ দেশের বিভিন্ন জেলায় ঈদে প্রায় ২০০ গরু কোরবানি করে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মিঠুন মাহমুদ, চুয়াডাঙ্গার জীবননগরের দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির ব্রাঞ্চ ইনচার্জ হোসাইন আহম্মেদ, দোস্ত এইড কর্মকর্তা ওমর ফারুক, মফিজুল ইসলাম ও রমজান আলী।

উল্লেখ‍্য, জামালপুর, চুয়াডাঙ্গাসহ দেশের ২৬ জেলায় ২২টি কর্মসূচি বিনামূল্যে বাস্তবায়ন করে যাচ্ছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা