সারাদেশ

কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে ভিক্ষুর মৃত্যু  

নিজস্ব প্রতিনিধি, রাঙ্গামাটি : রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় বন্য হাতির আক্রমণে এক ভিক্ষুর মৃত্যু হয়েছে। নিহত ভদন্ত আজ্ঞাধাম্মা থের (৫৮) উপজেলার রাইখালী ইউনিয়নের কারিগর পাড়ার তম্বঘোনা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ছিলেন।

সোমবার (১৯ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। রাইখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সায়ামং মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কারিগর পাড়ার কার্বারি উথোয়াইপ্রু মারমা জানান, বিহারে পূজা শেষ করে বের হওয়ার সময় বন্য হাতির আক্রমণের মুখে পড়েন ভদন্ত আজ্ঞাধামা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাস্থল নির্জন জায়গায় হওয়ায় তাৎক্ষণিক তাকে উদ্ধারে কেউ আসতে পারেনি।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, খবর পেয়ে চন্দ্রঘোনা থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা