সারাদেশ

গাজীপুরে গার্মেন্টের ৪ কর্মীর করোনা শনাক্ত

গাজীপুর প্রতিনিধি:

রাজধানী ঢাকার অদূরে গাজীপুরের দুইটি গার্মেন্টস কারখানার ৪ শ্রমিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে এক পরিবারের বাবা ও মেয়ে এবং অন্য দুইজন প্রতিবেশী।

গত কয়েকদিন ধরে তারা কারখানায় কাজ করছিলেন। মঙ্গলবার (৫ মে) রাতে বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দা ও ইউপি মেম্বার তাদেরকে ভাড়া বাসা থেকে বের হতে নিষেধ করেন। বুধবার (৬ মে) তাদেরকে গার্মেন্টসে যেতে দেওয়া হয়নি। তারা সবাই হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

তাদের সবার বাড়ি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার কাউকান্দি গ্রামে।

করোনায় আক্রান্ত এক নারী গার্মেন্টস কর্মীর ভাই জানান, গাজীপুর থেকে গেছেন শুনে এলাকার মানুষ ও প্রশাসন গত ২২ এপ্রিল তাদের নমূনা সংগ্রহ করে হোম কোয়ারেন্টাইনে রাখেন। এরমধ্যে গার্মেন্টস খোলার ঘোষণা দিলে গত ২৬ এপ্রিল গাজীপুর সদর উপজেলার ভাড়া বাড়িতে ফিরে আসেন। তারা ২৭ এপ্রিল ও ৩ মে থেকে কাজে যোগ দেন। মঙ্গলবার ডিউটি শেষ করে বিকেলে তারা সবাই বাসায় ফিরেন। রাত ১০টার পর স্থানীয় মেম্বার এসে জানান তার বাবা (৪৫) ও ছোট বোন (১৮) এবং প্রতিবেশী দুই নারী গার্মেন্টস কর্মী (৩০) করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের ঘর থেকে বের হতে এবং গার্মেন্টসে যেতেও নিষেধ করে গেছেন। বুধবার কারখানার লোকজনও এসে কাজে যেতে নিষেধ করে গেছেন। তাই সবাই বাসাতে অবস্থান করছেন। তাদের মধ্যে করোনার কোন লক্ষণ নেই বলে দাবি করেন তিনি।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন জানান, "আক্রান্তরা সকলেই গাজীপুর থেকে গ্রামের বাড়িতে আসলে স্থানীয়দের চাপে তারা গত ২২ এপ্রিল তাদের নমুনা দিয়ে যায়। পরে মঙ্গলবার (৫ মে) বিকেলে করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট আসে। করোনাভাইরাসে আক্রান্তদের অবস্থান নিশ্চিত করতে গেলে জানতে পারি চারজন গত ২৬ এপ্রিল গাজীপুর চলে গেছে এবং তাদের কর্মস্থল গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার এলাকায় পোশাক কারখানায় কাজে যোগ দিয়েছে। পরে আমরা গাজীপুর সদর উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগকে পরবর্তী ব্যবস্থা নেওয়া জন্যে সকল তথ্য সরবরাহ করেছি।"

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা