সারাদেশ

নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ : ময়মনসিংহের বিয়ের ছয় মাসের মাথায় গৌরীপুরে সানজিদা আক্তার রুপা (২৮) নামের এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নববধূর তারাকান্দা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মো. আব্দুল মোতালেবের মেয়ে।

শুক্রবার (১৬ জুলাই) দিনগত রাত ১২টার দিকে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের রুকুনরীপুর গ্রামের স্বামীর বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নববধূর রুপার বাবা আবদুল মোতালেব অভিযোগে বলেন, ছয় মাস আগে গৌরীপুর উপজেলার বারুয়ামারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফারুক মিয়ার সঙ্গে পারিবারিক বিয়ে হয় রুপার। বিয়ের পর থেকে স্বামী ফারুক মিয়া, শাশুড়ি ও ননদ বিভিন্ন কারণে তাকে নির্যাতন করতেন। এটা একটা পরিকল্পিত হত্যা। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।

এ বিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা