সারাদেশ

বেনাপোল বাজারে চুড়িপট্টিতে আগুন

নিজস্ব প্রতিবেদক, বেনাপোল: বেনাপোল বাজারের চুড়িপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শনিবার (১৭ জুলাই) সকাল ৬টায় বেনাপোল বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় ফায়ার সার্ভিসের একটি ইউনিটের দেড় ঘণ্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৬টার সময় চুড়িপট্টির মধ্যে একটি দোকান থেকে ধোঁয়া উঠতে দেখতে পায় তারা। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বেনাপোল বাজারের চুড়িপট্টির কসমেটিকস এর দোকানদার আব্দুর রহিম জানান, ভোরে চুড়িপট্টিতে আগুন লাগার ঘটনা শুনে আসার পরে দেখেন তার চারটি কসমেটিকসের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। দোকান থেকে কোনো মালামাল সরিয়ে নিতে পারেননি।

তিনি আরো জানান, তার চারটি কসমেটিকসের দোকানে প্রায় ৪৫ লাখ টাকার মালামাল ছিলো। এসময় নগদ আড়াই লাখ টাকা ছিলো মালামাল কেনার জন্য, কিন্তু সে টাকাও পুড়ে ছাই গেছে তার।

বেনাপোল ফায়ার স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা রতন কুমার জানান, আগুন লাগার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছেন।

কিভাবে আগুন লেগেছে তা তদন্ত না করে বলা যাচ্ছে না। তবে প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুনের সূত্র পাত বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে হয়েছে। এতে ১০টি দোকান পুড়ে গেছে। এর মধ্যে চারটি দোকান একেবারে পুড়ে ছাই হয়ে গেছে।

শার্শা উপজেলা কর্মকর্তা (ইউএনও) মীর আলিফ রেজা জানান, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আগুনে ব্যবসায়ীদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে পরবর্তীতে জানানো হবে বলে জানান তিনি।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা