সারাদেশ

পেকুয়ায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার : কক্সবাজারের পেকুয়ায় নিশাত মনি (২২) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

শুক্রবার (১৬ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের ধনিয়া কাটা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে।

এদিকে জিজ্ঞাসাবাদের জন্য নিহত গৃহবধূর স্বামী সেলিমকে আটক করা হয়েছে। নিহত গৃহবধূ কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের আব্দু শুক্কুরের মেয়ে ও একই এলাকার সেলিম উদ্দিনের স্ত্রী।

নিহত গৃহবধূর পরিবার সূত্রে জানা যায়, বিগত আড়াই বছর আগে পারিবারিকভাবে নিশাত মনির সাথে সেলিম উদ্দিনের বিয়ে হয়। স্বামী সেলিম উদ্দিন কাজের সুবিধার্থে স্ত্রীকে নিয়ে পেকুয়ায় এসে ঘরসংসার শুরু করে। সেখানে স্ত্রীকে বিবাহের সময় দেওয়া সব স্বর্ণালংকার বিক্রি করে দেয় সেলিম উদ্দিন। এরপর যৌতুকের জন্য নিশা মনিকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে সে। শ্বশুরবাড়ি থেকে একাধিকবার যৌতুকের টাকাও দেওয়া হয় সেলিম উদ্দিনকে।

এ বিষয়ে নিহত গৃহবধূর মা হাসনেয়ারা বলেন, নিশাত মনি আমার একমাত্র মেয়ে। গত শুক্রবার সকালে সেলিম উদ্দিন ও তার এক বন্ধু মিলে আমার মেয়ের উপর শারীরিক নির্যাতন চালায়। তাদের মারধরের একপর্যায়ে নিশাত মনির মৃত্যু হয়। ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য এখন তারা মুখে বিষ ঢেলে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চাচ্ছে। আমি আমার মেয়ে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

পেকুয়া থানার ওসি (তদন্ত) কানন সরকার বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী সেলিম উদ্দিনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। হত্যা নাকি আত্মহত্যা তদন্ত করা হচ্ছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা