সারাদেশ

মুন্সীগঞ্জের মিরকাদিম পশুরহাট জমে উঠেছে

নিজস্ব প্রতিনিধি, মুন্সিগঞ্জ : মুন্সিগঞ্জে জমে উঠেছে মিরকাদিম পৌরসভার ঐতিহ্যবাহী (আর.এম.সি) অস্থায়ী পশুরহাট। হাটটি সরকারী বিধিনিষেধ এবং নির্দেশনা মেনে পরিচালনা করা হচ্ছে। ঐতিহ্যবাহী এ পশুরহাটে মিরকাদিমের ঐতিহ্য ধবল গরু ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে ভালো মানের কোরবানির পশু এখানে বিক্রির জন্য এসেছে। কালো, সাদাসহ বিভিন্ন রং এর বাহারি গরু রয়েছে এ পশুরহাটে। এখানে সিরাজগঞ্জ, পাবনা, ফরিদপুর ও ইন্ডিয়ান জানের গরু রয়েছে।

শুক্রবার (১৬ জুলাই ) বিকাল ৪ টার দিকে এ চিত্র দেখা গেছে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, ঐতিহ্যবাহী মিরকাদিম পশুর হাটে বিভিন্ন গরু ও ছাগল রয়েছে। পশুর বেপারীরা খাওয়াচ্ছি তাদের পশু গুলো কে। আবার কেউ রং বা কালার অনুযায়ী দাম নিয়ে কথা বলছেন বেপারীদের সাথে।

সিরাজগঞ্জের চৌহালী থেকে আসা বেপারি রবিউল সান নিউজ কে বলেন, এ হাটে এর আগেও এসেছি। এবার ৭ টি গরু নিয়ে এসেছি। এগুলোর মধ্যে ২ টি ইন্ডিয়ান জাতের গরু, ২ টি দেশীয় জাতের গাভী ও ৩ টি ষাঁড় গরু রয়েছে। হাট এখনো ভালো করে জমে উঠেনি। তিনি আশা করছেন শনিবার থেকে জমবে উঠবে হাট । তার কাছে ১ লাখ ৩০ হাজার থেকে ৩ লাখ টাকা দামের গরু রয়েছে।

এদিকে সিরাজগঞ্জের শাহজাদপুরের নাখর বেপারী (৫৫) বলেন, এবার আমি এখানে প্রথম বার আসলাম। ১৭ টি গরু নিয়ে এসেছেন। এর মধ্যে ২ টি গাভী রয়েছে বাদ বাকি সবগুলো ষাঁড় গরু। সবই দেশীয় জাতের গরু।

তিনি আরও বলেন, এ হাটটির অনেক সুনাম শুনেছি। এ হাটের ঐতিহ্য রয়েছে বলে এখানে আসলাম। সবাই আমার গরু দেখছেন আবার কেউ দামও বলছেন।

মিরকাদিম পৌর এলাকার আবুল হোসেন বলেন, একটি পছন্দের গরু কিনবো কোরবানির জন্য। দেখছি দুইটি গরু পছন্দ হয়েছে। দাম নিয়ে কথা বলছি। তবে এবার একটু দাম বেশী মনে হয় গরু। বাজেট মধ্যে গরু কিনতে চাই।

মিরকাদিম পশুরহাটের ইজারাদার মাসুদ রানা (পিন্টু) বলেন, মিরকাদিম পৌরসভার (আরএমসি) একটি ঐতিহ্যবাহী অস্থায়ী পশুর হাট। এখানে স্বাস্থ্য বিধি মেনে পরিচালিত হচ্ছে। এখানে বেপারিদের খাওয়া-থাকার শুব্যবস্থা রয়েছে। এবং সরকারি নির্দেশনা মেনে পরিচালনা করছি। মোটামুটি বিক্রি শুরু হয়েছে। আশা করি এবারো হাটটি জমবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা