সারাদেশ

ভোলার জেলে পাড়ায় নেই ঈদের আমেজ 

নিজস্ব প্রতিনিধি, ভোলা: দ্বীপ জেলা ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীর ভাঙন কবলিত জেলেপল্লীতে করোনায় কর্মহীন কয়েক হাজার পরিবারে নেই ঈদ আনন্দ। চলছে হাহাকার। রমজানের ঈদে সাধ্যানুযায়ী ফিরনি-পায়েসের মতো আয়োজনে পরিবারের ছেলে-মেয়েদের নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারলেও এবারে কোরবানির সামর্থ নেই এসব পরিবারের।

সূত্রে জানা গেছে, মেঘনার তীরবর্তী রাজাপুর, ইলিশা, কাচিয়া, ধনিয়া, শীবপুর, তেঁতুলিয়ার তীরবর্তী ভেদুরিয়া ভেলুমিয়ার জেলেরা দিন-রাত জাল ফেলেও ইলিশের দেখা মিলছে না। বাধ্য হয়ে অলস সময় কাটছে জেলেদের। তেঁতুলিয়া ও মেঘনার ভাঙন কবলিত এলাকার হাজারো জেলে পরিবার ও করোনায় কর্মহীন উপজেলার বিভিন্ন এলাকায় চরম বিপাকে পড়ছে। ঈদের আনন্দের পরিবর্তে এসব পরিবারের সদস্যদের চোখে-মুখে এখন হতাশার ছায়া। ছেলে-মেয়েদের মুখের দিকে তাকিয়ে সামান্য ফিরনি-পায়েস জুটিয়ে রমজানের ঈদ (ঈদুল ফিতর) পার করতে পারলেও কোরবানির সামর্থ নেই এসব পরিবারের। আগে অনেকে সাত ভাগে মিলে কিংবা সাধ্যমতো পশু কোরবানি করলেও এ বছর সেই সামর্থটুকু হারিয়েছেন জেলেপল্লীর অধিকাংশ গৃহকর্তা। ঈদের কেনাকাটা কি জিনিস বোঝেন না এরা।

রাজাপুরের বিচ্ছিন্ন এলাকা রামদাসপুর গ্রামের সোহরাব মৃধা, নিমু সাধু, হযরত আলী ঢালীর মতো মেঘনা নদী পাড়ের জেলেপল্লীর কয়েকশত পরিবার ভাঙনে বসতভিটা হারিয়ে পরিবার পরিজন নিয়ে এই বর্ষায় দিশেহারা। এদের মধ্যে সনাতন ধর্মাবলম্বী ব্যতিত প্রায় সবাই প্রতিবছর গরু কিংবা ছাগল কোরবানি করে ধর্মীয় ভাবগাম্ভির্যে ঈদ উদযাপন করলেও এবারে তাদের ঈদ আনন্দ ফিকে।

একদিকে নদীতে ইলিশের দেখা নেই, অপরদিকে নদীর অব্যাহত ভাঙনে দিশেহারা পরিবারগুলো। ঠিক এদের মতো ইলিশা, ধনিয়া, ভেদুরিয়ার জেলেপল্লীর সিদ্দিক মাঝি, আমির হোসেন, আলামিন হাওলাদার, আলামিন, আবু তাহের, ফারুক হোসেনসহ বিভিন্ন এলাকার কয়েক হাজার জেলে পরিবার ও করোনায় কর্মহীন নিত্য আয়ের মানুষের মাঝে এবারের ঈদের অনুভূতি নেই।

স্থানীয় দৈনিক ভোলার বাণীর সম্পাদক মাকছুদুর রহমান ও শিক্ষক মোর্শেদ আলম নোমান বলেন, স্থানীয় আবহাওয়া অনুযায়ী বর্ষার ইলিশ মৌসূম শুরু হলেও নদীতে এখনো ইলিশের দেখা নেই। জাটকা নিধন, মৎস্য সম্পদ রক্ষা, মা ইলিশ শিকারে নিশেধাজ্ঞাসহ ইলিশের অভয়াশ্রম হিসেবে চিহ্নিত হওয়ায় প্রায় পুরোটা বছর জুড়েই মাছধরা বন্ধ থাকে মেঘনা-তেঁতুলিয়ায়। এতে মানবিক বিপর্যয়ে পড়েছে ভাঙন কবলিত জেলেপল্লীর বাসিন্দা ও মানতাসহ বিশাল এক জনগোষ্ঠি। করোনায় কর্মহীন হয়ে ঢাকা থেকেও গ্রামে ফিরছে মানুষ। ঈদ আনন্দ ফিকে হয়েছে জেলেপল্লীর বাসিন্দাসহ এসব নিত্য আয়ের মানুষের।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা