সারাদেশ

কুড়িগ্রামে মাকে বাঁচাতে গিয়ে প্রতিবন্ধীর মৃত্য

নিজস্ব প্রতিনিধি, কুড়িগ্রাম : কুড়িগ্রাম ভোগডাঙ্গা ইউনিয়নে মাকে বাঁচাতে গিয়ে প্রতিবেশীর লাঠির আঘাতে জাহিদ হাসান (১৮) নামে এক প্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক আবুল কাশেমকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৪ জুলাই) দুপুরে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় জাহিদ হাসানের।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের কাচিচর এলাকার ৭, ৮ ও ৯ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর ছলিমা বেগমের কাছে জনৈক মহিলা ত্রাণের জন্য আসেন। এ সময় বাড়ি সংলগ্ন রাস্তায় কাউন্সিলরের সঙ্গে ত্রাণের তালিকা নিয়ে বাকবিতণ্ডা হয়।

এই রাস্তা নিয়ে প্রতিবেশী কাজল খান কাশেমের সঙ্গে দ্বন্দ্ব ছিল মহিলা কাউন্সিলরের। বাকবিতণ্ডা শুনে কাজল খান কাশেম মনে করেছিলেন তাকে উদ্দেশ্যে করে কাউন্সিলর ছলিমা চিৎকার করছেন। এই ভেবে বাড়ি থেকে বের হয়ে গাছের ডাল ভেঙে তিনি ছলিমাকে পেটাতে থাকেন। এ সময় ছলিমা মাটিতে পরে গেলে তার প্রতিবন্ধী ছেলে জাহিদ হাসান মাকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও পেটানো হয়।

এ সময় জাহিদ হাসানের মাথায় ও চোখের ওপর বেড়ে ওঠা টিউমারে আঘাত লেগে ফেটে রক্ত বের হয়ে মারাত্মক আহত হয়। পরে মা ও ছেলেকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করেন প্রতিবেশীরা। চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরের দিকে জাহিদের মৃত্যু হয়। দুপুরেই কুড়িগ্রাম সদর থানার পুলিশের একটি দল ঘাতক কাজল খান কাশেমকে গ্রেফতার করে।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. পুলক কুমার সরকার দৈনিক অধিকারকে জানান, ছেলেটি বিরল হেমাঙ্গজিওমা রোগে ভুগছিল। এটা রক্তনালীর টিউমার। টিউমারে আঘাত লাগায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক অধিকারকে জানান, অভিযোগ পাওয়ার পর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) উৎপল কুমার রায়ের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে আসামি কাজল খান কাশেমকে গ্রেফতার করেছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা