সারাদেশ
চট্টগ্রামের সিআরবি

হাসপাতাল না করতে লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রামের ফুসফুস খ্যাত কেন্দ্রীয় রেলওয়ে ভবন (সিআরবি) এলাকায় হাসপাতাল নির্মাণ না করতে সরকারের সংশ্লিষ্ট দপ্তর বরাবর দু’টি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), এসোসিয়েশন ফর ল্যান্ড রিফরম এন্ড ডিভেলপমেন্ট (এএলআরডি), নিজেরা করি এবং পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)’র পক্ষ থেকে একটি এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ট্রাস্টি অ্যাডভোকেট জিয়া হাবীব আহসানের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী হাসান এম এস আজিম আর একটি নোটিশ পাঠিয়েছেন।

নোটিশে সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত পরিবর্তন করে নগরীর অন্য কোথাও হাসপাতাল করার দাবি জানানো হয়েছে।

এছাড়া নোটিশে সিআরবি এলাকাকে উন্মুক্ত স্থান হিসেবে সংরক্ষণ করার পাশাপাশি পরিবেশগত গুরুত্ব অনুধাবন করে শতবর্ষী গাছ ও জীব বৈচিত্র্য রক্ষার জন্য এলাকাটিকে প্রচলিত আইন অনুযায়ী ‘বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা’, জাতীয় ঐতিহ্য, জীববৈচিত্র্য সমৃদ্ধ ঐতিহ্যগত স্থান ঘোষণা এবং শতবর্ষী গাছগুলোকে স্মারক বৃক্ষ হিসেবে ঘোষণার দাবি জানানো হয়েছে।

মন্ত্রী পরিষদ সচিব, রেল সচিব, ভূমি সচিব, পরিবেশ সচিব, স্বাস্থ্য সচিব, রেলওয়ের মহাপরিচালক (ডিজি), স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, প্রধান বন সংরক্ষক, রেলওয়ের পূর্বাঞ্চলের ব্যবস্থাপক, সরকারি-বেসরকারি অংশিদারিত্ব কর্তৃপক্ষের প্রধান নির্বাহী (সিইও), ট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যন ও চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনারের দপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরে রেজিস্ট্রি ডাকযোগে পাঠানো নোটিশে আগামি সাত দিনের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে।

গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের বরাতে নোটিসে বলা হয়েছে, ‘সিআরবি’র ৬ একর জমিতে ৫০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল এবং ১০০ শয্যার মেডিকেল কলেজ নির্মাণে এক বেসরকারি কম্পানির সঙ্গে গত ১৮ মার্চ একটি চুক্তি করে পূর্বাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ।

অথচ এই ভবনটি ঐতিহাসিক স্থাপনা ও পরিবেশগত সংরক্ষিত এলাকা হিসেবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের তৈরি করা তালিকায় রয়েছে। ফলে সিআরবির ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। এছাড়া সিআরবি এলাকায় প্রকল্পটি বাস্তবায়ন করলে শতবর্ষী অনেক পুরোনো গাছ কাটতে হবে। এতে পরিবেশগত মারাত্মক প্রভাব পড়বে। তাই সিআরবিকে সংরক্ষণ করা জরুরী।

লিগ্যাল নোটিশে আরও বলা হয়েছে, চট্টগ্রামের ফুসফুসখ্যাত অপরূপ নৈসর্গিক অঞ্চল, গুরুত্বপূর্ণ স্থাপত্যকলা এবং ইতিহাস সমৃদ্ধ সিআরবি এলাকায় বাংলদেশ রেলওয়ের কর্মকর্তাদের স্বাস্থ্য নিশ্চত করার জন্য একটি হাতপাতাল থাকা সত্ত্বে আরেকটি বেসরকারি মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল নির্মাণ করা হলে পাহাড়-টিলা এবং অসংখ্য গাছ কাটা পড়বে, জীববৈচিত্র্য তার আবাস হারাবে, জনসাধারণের যাতায়াত বৃদ্ধি পাবে, লোক সমাগম হবে। এর ফলে সিআরবি অঞ্চল তার শত বছরের বৈশিষ্ট্য হারাবে এবং নির্জন এলাকাটি কোলাহলযুক্ত একটি ব্যস্ত অঞ্চলে পরিণত হবে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা