সারাদেশ

মমেকে ১৯ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ : করোনাভাইরাসের সংক্রমণ ও উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। বুধবার (১৪ জুলাই) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, মমেকে মারা যাওয়াদের মধ্যে করোনায় ৮ জন ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১১ জনের। এ ছাড়াও জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ২৬৩ জনের।

করোনায় মৃতরা হলেন— ময়মনসিংহ সদর উপজেলার শামসুদ্দিন (৯৬), হালুয়াঘাটের রিনা রানী (৫২), নেত্রকোনা সদর উপজেলার সাহেদ আলী (৫০), নীলা রজক (৫০), একই জেলার সাতপাই উপজেলার নবনিতা সরকার (২৮), টাঙ্গাইল গোপালপুরের সাহেরা বেগম (৬৮), জামালপুর সদর উপজেলার হাবিবুর রহমান (৬১) ও গাজীপুরের সাহিদা সুলতানা (৫১)।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন— ময়মনসিংহ সদরের রফিকুল ইসলাম (৬৫), নুরজাহান বেগম (৬৫), নান্দাইলের আলাউদ্দিন (৭০), মুক্তাগাছার চাঁন মিয়া (৬৫), ত্রিশালের মফিজ উদ্দিন (৮০), নেত্রকোনার সদর উপজেলার আব্দুল লতিফ (৭৫), শিউলী বেগম (৪৫), মোহনগঞ্জের কামাল মিয়া (৫০), কেন্দুয়ার চাঁন মিয়া (৮০), শেরপুরের আব্দুল মজিদ (৬০), জামালপুরের এলাহি বক্স (৬০)।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা