সারাদেশ

চেয়ারম্যান প্রার্থীর রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া : কুষ্টিয়ার কুমারখালিতে নাসির উদ্দিন বিশ্বাস (৫০) নামে এক চেয়ারম্যান প্রার্থীর রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৩ জুলাই) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। নাসির উদ্দিন বিশ্বাস উপজেলার শিলাইদহ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও বিশিষ্ট ব্যবসায়ী। তিনি নাউতি গ্রামের মৃত ইয়াকুব আলী বিশ্বাসের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাসির উদ্দিন বিশ্বাস গ্রামের বাড়ি নাউতি থেকে রাতে কুষ্টিয়া শহরের বাড়িতে ফিরছিলেন। পথেরমধ্যে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কস্থ সৈয়দ মাসুদ রুমি সেতুর মাঝখানে তাকে পড়ে থাকতে দেখে ৯৯৯ নম্বরে কল দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে দুর্বৃত্তের হামলা নাকি সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে এ নিয়ে ধুম্রজালের সৃষ্টি হয়েছে।

নিহতের ভাতিজা বাবু মুঠোফোনে জানান, চাচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ছিলেন। এ ছাড়া শিলাইদহ ঘাট ও বালুমহাল ইজারা পেয়েছিলেন চাচা। এ নিয়ে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। দুর্ঘটনা হলে তার শরীরের বিভিন্ন স্থান আঘাত পাওয়ার কথা। কিন্তু তা নেই, শুধু বুকে আর মাথায় আঘাত রয়েছে।

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানায়, ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানায়, তার ব্যবহৃত মোটরসাইকেলটি অনেক দূর ছেঁচড়ে গিয়েছিল। মাথায় হেলমেট ছিল না। মাথার পেছনে ক্ষত চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় এ ঘটনা ঘটতে পারে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আশরাফুল আলম বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই নাসির উদ্দিনের মৃত্যু হয়েছিল। রাত সোয়া ১১টার দিকে মৃত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। তার বুক ও মাথায় আঘাতের দাগ রয়েছে।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা