সারাদেশ

ঘের দেয়া জালে আটক অজগর

নিজস্ব প্রতিনিধি, জামালপুর: জামালপুরের মাদারগঞ্জে লোকালয়ে পাওয়া গেল ১০ হাত লম্বা একটি অজগর সাপ। সেটি এক সুপারি বাগানে ঘের দেয়া জালে আটকা পড়েছিল। সাপটিকে উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর করেছে পুলিশ।

মঙ্গলবার ( ১৩ জুলাই ) সকালে উপজেলার বালিজুড়ী তারতাপাড়া সকাল বাজার গ্রামের হাফিজুর রহমানের সুপারি বাগানে ঘের দেওয়া জালে ধরা পড়ে সাপটি।

স্থানীয়রা জানায়, সম্ভবত ওই বাগানে ঢোকার সময় জালে জড়িয়ে পড়ে সাপটি। বিশাল আকৃতির এই সাপের নড়াচড়া লোকজনের চোখে পড়লে হৈচৈ পড়ে যায়। কিছু লোক মিলে জাল ছিঁড়ে সাপটিকে উঠোনে এনে রাখা হয়। সাপটি লম্বায় ১০ হাত। বিশাল আকৃতির এই অজগর সাপটিকে দেখতে ভিড় জমে লোকজনের। খবর পেয়ে ঘটনাস্থলে এসে সাপটিকে উদ্ধার করে পুলিশ।

মাদারগঞ্জ থানার ওসি মো. মাহবুবুল হক জানান, খবর পেয়ে ওই এলাকায় দ্রুত পুলিশ পাঠাই যাতে সাপটিকে কেউ মেরে ফেলতে না পারে। তৎক্ষণাৎ শেরপুর বন বিভাগকে ঘটনাটি জানাই। বন বিভাগের লোক এলে সাপটিকে হস্তান্তর করা হয়।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা