সারাদেশ

সাইবার প্রতারণায়, গ্রেফতার ২

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটের ওসমানীনগরিতে মানবিক সহায়তার কথা বলে নামে-বেনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট খুলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন জাফরান খান (১৯) ও তারেক হোসেন (২১)নামের দুই যুবক। তারা দীর্ঘদিন ধরে সাইবার ক্রাইমে যুক্ত। তাদের এমন অপতৎপরতা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) নজরে আসে। দীর্ঘদিন নজর রাখার পর শুক্রবার (৯ জুলাই) পিবিআইয়ের একটি দল তাদেরকে ওসমানীনগর এলাকা থেকে গ্রেফতার করেছেন পুলিশ।

এ ঘটনায় শনিবার (১০ জুলাই) জাফরান ও তারেকের বিরুদ্ধে সাইবার আইনে মামলা করেন পিবিআই এসআই লিটন চন্দ্র বাদী হয়ে ওসমানীনগর থানায়।

পিবিআই জানায়, গত বছরের ৭ ডিসেম্বর নামের একটি ফেসবুক আইডিতে এক শিশুর জীবন বাঁচাতে চিকিৎসার জন্য সাহায্য চাওয়া হয়। ওই আইডিতে সাহায্য পাঠানোর জন্য একটি বিকাশ নম্বরের মাধ্যমে মানুষের সরলতার সুযোগে প্রতারক চক্রটি টাকা হাতিয়ে নেয়।

এছাড়া বিভিন্ন সময়ে একই কৌশলে চক্রটি একাধিক ফেসবুক আইডির মাধ্যমে রোগাক্রান্ত ব্যক্তির ছবি ব্যবহার করে বিকাশ ও নগদের মাধ্যমে কয়েক দফায় টাকা হাতিয়ে নিয়েছে।

প্রতারণার বিষয়টি নিশ্চিত হওয়ার পর পিবিআইয়ের একটি দল তাদেরকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন ও সিম কার্ড জব্দ করা হয়। এরপর বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য।

পি‌বিআই সিলেটের পু‌লিশ সুপার মুহাম্মদ খালেদ উজ জামান জানান, শিক্ষাগত যোগ্যতা তেমন না থাকলেও জাফরান ও তারেক দুজনই সাইবার প্রতারণা সম্পর্কে যথেষ্ট ধারণা ছিল। সেই সঙ্গে খুব কৌশলে কাজ করতো তারা।

অসুস্থ শিশুসহ বিভিন্ন মানুষের ছবি ব্যবহার করে সাহায্য চেয়ে ফেসবুকে প্রচার করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা হাতিয়ে নিয়েছে। সেই প্রমাণ পেয়েছে পিবিআই। তারা কত টাকা হাতিয়ে নিয়েছে সেই হিসাব জানতে চেয়ে আদালতের মাধ্যমে বিকাশ ও নগদ কর্তৃপক্ষের কাছে আবেদন করা হবে।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা