সারাদেশ

বিএনপি করোনাকালীন সময়ে মানুষের পাশে নাই

নিজস্ব প্রতিনিধি,শরীয়তপুর: পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম বলেছেন, মানুষের বিপদে যারা পাশে থাকে না, তাদের রাজনীতি করার নৈতিক অধিকার নেই। বিএনপি গত দেড় বছর করোনাকালীন সময়ে মানুষের পাশে থাকে নাই। তাদের নেত্রী খালেদা জিয়া এতিমের টাকা মেরে খেয়ে জেলে যায়। আর তার ছেলে সাজাপ্রাপ্ত আসামি হয়ে তারেক রহমান বিদেশে পলাতক। তারা ক্ষমতায় থাকতে দেশটাকে লুটে পটে খেয়েছে। ক্ষমতায় যেতে না পেরে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করেছে। তারা মুখে বড় বড় কথা বললেও দেশ ও দেশের মানুষের সংকটে তাদের আর দেখা যায় না। তারা দেশ বিরোধী বিভ্রান্তি ছড়াতে ও ষড়যন্ত্র করতে পটু। তারা মাঝে মাঝে এসি রুমে বসে শব্দ বোমা ফাটায়। এদেশের জনগণ আর তাদের বিশ্বাস করে না। একারণেই বিএনপি একটি জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে।

শনিবার (১০ জুলাই) সকালে শরীয়তপুরের নড়িয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে ৫ শতাধিক পরিবারকে নগদ অর্থ প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি নড়িয়া উপজেলার বিভিন্ন দপ্তরে ১০ হাজার পিস মাক্স প্রদান করেন। পরে তিনি নড়িয়ার পদ্মার ডানতীর রক্ষা প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন সহ বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ড পরিদর্শন করেন।

এদিকে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে উপমন্ত্রীকে তারা জানান, হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন মজুত রয়েছে এবং কোভিড আক্রান্ত রোগীদের ১০ বেড থেকে উন্নীত করে ২০ করা হয়েছে। অন্যদিকে “ডাক্তারের কাছে রোগী নয়, রোগীর কাছে ডাক্তার” এই শ্লোগানে উপমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে ভ্রাম্যমাণ মেডিক্যাল টিম প্রতিদিনই নড়িয়া উপজেলা ও সখিপুর থানার বিভিন্ন এলাকায় রোগীদের স্বাস্থ্যসেবা দিচ্ছে।

এসময় তাঁর সঙ্গে ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের (পশ্চিম) প্রধান প্রকৌশলী আব্দুল হেকিম, শরীয়তপুরের নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবীব, শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, নড়িয়ার ইউএনও শেখ রাশেদুজ্জামান, নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, আওয়ামীলীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি উপ-কমিটির সদস্য জহির সিকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুল হক মাল, সহ-সভাপতি বাদশা শেখ, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, উপজেলা ভাইস-চেয়ারম্যান জাকির বেপারী, মহিলা ভাইস-চেয়ারম্যান নাজমা মোস্তফা প্রমুখ।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা