সারাদেশ

নীলফামারীতে নিজ বাড়িতে গৃহকর্তা খুন

নিজস্ব প্রতিনিধি,নীলফামারী: নীলফামারীতে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে নিজ বাড়ির সামনে হোসেন আলী যাদু (৫৫) নামের এক ব্যক্তি খুন হয়েছে। সে শহরের নীলকুঞ্জ পাড়ার সৈয়দ আলীর ছেলে।

শনিবার (১০ জুলাই) ভোর ৪টার দিকে ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন করলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠাই।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিজ বাড়ির প্রবেশ দ্বারে কে বা কাহারা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই গৃহকর্তা হোসেন আলী যাদু নিহত হন। তার বাম হাতের কনুইয়ে একাধিক আঘাতের চিহৃ দেখা গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী, দুই ছেলে ও এক ছেলের স্ত্রীকে থানায় নিয়ে আসে পুলিশ।

নীলফামারীর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, মরদেহের শরীরে ছুরির আঘাতের চিহৃ দেখা গেছে। আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে ১টি ছুরিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা