সারাদেশ

গোপালগঞ্জে মটর সাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে মটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর উল্টে মেহেদী ব্যাপারী (১৯) নামের এক মটর সাইকেল আরোহী নিহত হয়েছে। এসময় চালক সজিব তালুকদার (২৫) মারত্মক আহত হন।

শুক্রবার (৯ জুলাই) সকালে মুকসুদপুর উপজেলা সদরের কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেদী ব্যাপারী ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ব্রাহ্মণপাড়া গ্রামের আব্দুল জব্বার ব্যাপারীর ছেলে। সে মুকসুদপুর থেকে কাজ সেরে মটর সাইকেলেযোগে বাড়ি ফিরছিলেন।

মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া জানিয়েছেন, ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর কলেজ। মোড় নামক স্থানে দ্রুতগতির একটি মটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর আছড়ে পড়েন ।

এসময় ঘটনাস্থলে মটর সাইকেল আরোহীর মৃত্যু ও চালক মারাত্মক আহত হয়। গুরুতর আহত মটর সাইকেল চালককে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে পরিবারের আবেদনের ভিত্তিতে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা