সারাদেশ

পিতাকে ঘরের বাইরে ফেলে রাখলো সন্তানরা

নিজস্ব প্রতিনিধি,লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর পৌর শহরের মেঘনা রোডের স্বপ্ন মহলের সামনে এক অসুস্থ বাবাকে ঘরের বাইরে উঠানে ফেলে রেখেছে সন্তানরা।

শুক্রবার সকাল থেকে সন্তানের ঘরের সামনে অসুস্থ শফিকুল ইসলাম (৯৫)কে পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি স্থানীয়রা প্রশাসনকে জানায়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের দুইজন ম্যাজিস্ট্রেট রাজিব হোসেন ও রাসেল ইকবাল ঘটনাস্থলে যান।

স্থানীয়রা জানায়, অসুস্থ শফিকুলের ৪ ছেলে ও ৩ মেয়ে রয়েছে। দীর্ঘদিন যাবত তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছেন। ২ বছর আগে তিনি সন্তানদের সকল সম্পত্তি ভাগ করে দেন।

তার এক ছেলে বিজিবিতে চাকরি করে, আরেক ছেলে সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত, একজন মারা গেছে এবং অপর ছেলে প্রবাসী। সকল ছেলেই প্রতিষ্ঠিত। লক্ষ্মীপুর পৌর ১নং ওয়ার্ডে সবারই বিলাসবহুল বাড়ি রয়েছে। তারপরও বাবার পরিচর্যা করতে অপারগতা প্রকাশ করে সন্তানরা। এই কারণে সকালে বাড়ির বাইরে উঠানে বাবাকে ফেলে রাখে ছেলেরা।

পরে স্থানীয়রা প্রশাসনকে খবর দিলে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল ও মো. রাজীব হোসেন ঘটনাস্থলে যান এবং বিষয়টি বিস্তারিত শুনে সন্তানদের দায়িত্ব নিতে বলেন। তবে কোন ছেলে বাবাকে ঘরে নিতে রাজি হয়নি। এক পর্যায়ে বড় মেয়ে সুরাইয়া আক্তার তার বাবাকে নিতে ইচ্ছে প্রকাশ করেন। পরে ম্যাজিস্ট্রেট এর গাড়ি করে অসুস্থ শফিকুলকে মেয়ে সুরাইয়ার বাড়িতে পাঠিয়ে দেয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল বলেন, বৃদ্ধ লোকটি অসুস্থ হওয়ায় কোন ছেলে রাখতে চাচ্ছে না। তাই তারা বাড়ির বাহিরে ফেলে রেখেছে। পরে অসুস্থ শফিকুলের এক মেয়ে এসে তাকে নিতে ইচ্ছা পোষণ করে। আমরা আমাদের ব্যবস্থাপনায় তাকে মেয়ের বাড়ি দিয়ে আসি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা