সারাদেশ

গর্ভধারণ না করেও দুধ দিচ্ছে গরু

নিজস্ব প্রতিনিধি : গর্ভধারণ বা বাছুর জন্ম না দিয়েই দুধ দিচ্ছে দুই বছর বয়সী বকনা গরু। ঘটনাটি ঘটেছে নেত্রকোনার পূর্বধলা উপজেলার খলিশাউড়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের হায়দর আলীর বাড়িতে।

হায়দর আলী জানান, দুই বছর আগে স্থানীয় বাজার থেকে বকনা বাছুরসহ একটি গাভী কিনে আনেন তিনি। পরে তিনি গাভীটি বিক্রি করে বাছুরটি লালন-পালন করতে থাকেন। মাস খানেক আগে বকনা বাছুরকে গোসল করাতে গেলে তিনি শারীরিক পরিবর্তন লক্ষ্য করেন। দেখতে পান গরুর বাটগুলো দুধে ভরে আছে। পরে তিনি বাট থেকে দুধ সংগ্রহ করতে শুরু করেন। প্রথম দিকে দুধ কিছুটা কম দিলেও বর্তমানে প্রতিদিন সকাল-বিকেল মিলে ৫ লিটারের মতো দুধ দিচ্ছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, আমরা দেখি বাছুর জন্ম দেওয়ার পরই বকনা গরু দুধ দিয়ে থাকে। কিন্তু হায়দর আলীর বকনা গরুটি বাছুর জন্ম না দিয়ে প্রতিদিন দুধ দিয়ে যাচ্ছে। সত্যিই এটি একটি বিরল ঘটনা। এলাকার অনেকেই এটাকে অলৌকিক ঘটনা বলেও আখ্যা দিচ্ছেন।

এ নিয়ে কথা হলে নেত্রকোনা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মনোরঞ্জন ধর বলেন, এ রকম ঘটনা সহসাই দেখা যায় না। এমনটি সাধারণত হরমোনগত কারণে হয়ে থাকে। তবে এসব গরুর দুধ পান করার ক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা