সারাদেশ

সীমান্তে ৩ নাইজেরিয়ান গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটের তামাবিল সীমান্তে ভারত থেকে অনুপ্রবেশের দায়ে এক শিশুসহ তিন নাইজেরিয়ান নাগরিককে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে গোপন তথ্যের ভিত্তিতে গোয়াইনঘাট উপজেলার সীমান্তের দেড় কিলোমিটার ভেতর থেকে তাদের গ্রেফতার করে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)।

গ্রেফতারকৃতরা হলেন, ইমনানুল ননমেদি ওয়াগাওয়াম (৪২), স্ত্রী পাউল ইবুদি অকিচুকাও (২৭) ও ফেবুর অসিনাচি ওয়াগাওয়াম নামের সাড়ে তিন বছরের এক শিশু। শিশুটির পাসপোর্টে জাতীয়তা নাইজেরিয়ান উল্লেখ থাকলেও ঠিকানা হিসেবে উল্লেখ রয়েছে নয়াদিল্লী।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. লুৎফর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আটকদের গোয়াইনঘাট থানাপুলিশে হস্তান্তর করা হয়। আটকের সময় তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, ৯টি মোবাইলফোন, তিনটি পাসপোর্ট, একটি ড্রাইভিং লাইসেন্স, একটি ইন্ডিয়ান আধার কার্ড, একটি নাইজেরিয়ান এনআইডি কার্ড, ১৬০০ ইউএস ডলার ও ২৮০ ইন্ডিয়ান রুপি জব্দ করা হয়।

সাননিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা