সারাদেশ

স্বাস্থ্যবিধি মানাতে জেলা প্রশাসক র‍্যাবের অভিযান

নিজস্ব প্রতিনিধি, বান্দরবান: বান্দরবানে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চলমান কঠোর লকডাউনকে কার্যকরে জেলা প্রশাসন ও র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব‑১৫ এর যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে।

বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে বান্দরবান শহরের পশ্চিম বালাঘাটা বেতার কেন্দ্র এলাকায় এই ভ্রমমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কায়েসউর রহমান এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন বান্দরবান র‌্যাব‑১৫ সদস্যরা।

ভ্রমমাণ আদালতের অভিযানে করোনা মহামারী পরিস্থিতিতে কঠোর লকডাউন চলাকালীন অবস্থায় সরকারি নির্দেশনা অমান্য করে মোটরসাইকেল নিয়ে বাহিরে ঘোরাফেরা করার অপরাধে মোটর সাইকেল ও বিভিন্ন গাড়ির আরোহীদের সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯২.১ ও বিভিন্ন ধারায় জরিমানা আদায় ও বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

উল্লেখ্য, কঠোর লকডাউনের ভেতরেও বান্দরবানে একসপ্তাহে করোনা ভাইরাসের সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়ে যায়। বান্দরবানের ৭টি উপজেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরও ৩৯ জন। আক্রান্তদের মধ্যে ২৬ জন বান্দরবান সদর উপজেলায়, ১ জন রুমা, ১ জন থানচি, ৬ জন লামা ও বাকি পাঁচজন ৫ জনের বাড়ির জেলার মিয়ানমার সীমান্তবর্তী উপজেলা নাইক্ষ্যংছড়ি। বান্দরবানের সিভিল সার্জন ডা. অং সুই প্রু মারমা তথ্যমতে এ পর্যন্ত ৭ হাজার ৯ শত ১৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে ১ হাজার ১ শত ৯৯ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছে ১ হাজার ৮৬ জন রোগী। এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা