সারাদেশ

১৩ জেলায় করোনায় মৃত্যু ১৫০ জন

নিজস্ব প্রতিনিধি : করোনাভাইরাসের তাণ্ডবে দেশের গ্রামেগঞ্জে ছড়িয়ে পড়েছে। পরিস্থিতির ভয়াবহতায় উচ্চঝুঁকিতে রাজশাহী, খুলনা, কুষ্টিয়া, টাঙ্গাইল ও সাতক্ষীরা জেলা। এখন পর্যন্ত দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় দেড়শ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৭ জুলাই) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ১৩ জেলায় ১৫০ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

সান নিউজের ব্যুরো ও প্রতিনিধিদের খবরে বিস্তারিত :

খুলনা : খুলনার ৪টি হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ২২ জন।

কুষ্টিয়া : কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ১৭ জনের মৃত্যু। এদের মধ্যে ১০ জন করোনা আক্রান্ত হয়ে এবং ৭ জন উপর্সগ নিয়ে মারা গেছেন। অন্যদিকে ৭৩৪ নমুনা পরীক্ষায় ২৩২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩১.২২ শতাংশ। এছাড়া করোনা পজিটিভ হয়ে ২০২ জন এবং উপর্সগ নিয়ে ৮৭ জন হাসপাতালে ভর্তি আছেন।

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা করোনা হাসপাতালে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৯ জন।

সাতক্ষীরা : সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনা উপসর্গ নিয়ে ৩৯৫ জনের মৃত্যু হয়েছে। এদিকে একই সময়ে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। ফলে জেলায় আক্রান্তের হার দাঁড়াল ২০.৭ শতাংশ।

ময়মনসিংহ : ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ৫ জন এবং উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে।

কিশোরগঞ্জে : কি‌শোরগ‌ঞ্জে ক‌রোনা উপসর্গ নি‌য়ে ৭ জ‌নের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম : চট্টগ্রামে ৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে মহানগরীতে দুজন ও উপজেলায় ৭ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪৪ জনে।

রাজশাহী : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে।

বগুড়া : বগুড়া করোনা হাসপাতালে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে।

কুড়িগ্রাম : কুড়িগ্রামে চিলমারী উপজেলা হাসপাতালে করোনায় আক্রান্ত ৬০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এছাড়া ১৪৯ জনের নমুনা পরীক্ষা করে ৪২ জন পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তের হার ২৮ দশমিক ১৯ ভাগ। জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেট ওয়ার্ডে ভর্তি আছেন ২৯ জন।

ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে করোনায় একজনের মৃত্যু হয়েছে।

ফরিদপুর : ফরিদপুরে করোনা হাসপাতালে ১৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনা শনাক্ত হয়ে ৮ জন এবং উপসর্গ নিয়ে ৬ জন মারা গেছেন। এছাড়া ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৩০৫জন।

টাঙ্গাইল : টাঙ্গাইলে করোনায় আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে উপসর্গ নিয়ে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ৬৪৬টি নমুনা পরীক্ষা করে ২৫৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৯.৩১ শতাংশ।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা