সারাদেশ

ফরিদপুরে ৯ জনের মৃত্যু, শনাক্ত ১৮৪

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর : ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় করোনা ডেডিকেটেড হাসপাতালে ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন করোনায় এবং ছয়জন উপসর্গে মারা গেছেন। এ সময় ৩৭৮ জনের নমুনা পরীক্ষা করে নতুন শনাক্ত হয়েছেন ১৮৪ জন। করোনা শনাক্তের হার ৪৮ দশমিক ৯৩ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্ত হলেন ১৩ হাজার ১৭৯ জন।

শুক্রবার (২ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

ফরিদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ফরিদপুরে করোনা শনাক্তের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে। এখন পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৩ হাজার ১৭৯ জন। ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে এ পর্যন্ত মারা গেছেন ২২৬ জন।

করোনায় মৃত্যু ব্যক্তিরা হলেন- ফরিদপুর সদরের আলীয়াবাদ গ্রামের মৃত রহিম শেখের ছেলে ইসাহাক শেখ (৭৭) এবং বাকী দুজনের বাড়ি মাগুরা ও রাজবাড়ী সদর এলাকায়।

করোনা উপসর্গে মারা যাওয়া ছয়জনের মধ্যে তিনজন ফরিদপুরের নগরকান্দা, মধুখালি এবং ফরিদপুর শহরের খাবাসপুর এলাকার বাসিন্দা। বাকী তিনজন আশপাশের জেলার।
ফরিদপুরে নতুন করে যে ১৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে তার মধ্যে আলফাডাঙ্গায় একজন, ভাঙ্গায় ১৫ জন, বোয়ালমারীতে তিনজন, নগরকান্দায় সাতজন, মধুখালীতে দুইজন, সদরপুরে সাতজন, ফরিদপুর সদরে ১৪৮ জন এবং সালথায় একজন রয়েছে।

ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, হাসপাতালে শুক্রবার সকাল পর্যন্ত ২২৭ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী আছেন ১৫৪ জন। বাকিরা করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা