সারাদেশ

চাটমোহর প্রেসক্লাবের সদস্য আর নেই

নিজস্ব প্রতিনিধি, পাবনা : পাবনার চাটমোহর প্রেসক্লাবের সদস্য ও বিশিষ্ট হোমিও চিকিৎসক অঞ্জন ভট্টাচার্য আর নেই।

শুক্রবার (২ জুলাই) সকাল ১১টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করেন তিনি।

চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন এ তথ্য নিশ্চিত করে বলেন, ওই সময় অঞ্জন ভট্টাচার্য গুনাইগাছা নিজ বাড়ি থেকে অটোভ্যানে নতুন বাজারে তার হোমিও চেম্বারের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে জারদিস মোড়ে অটোভ্যান থেকে নেমে পায়ে হেঁটে তার চেম্বারের দিকে যাচ্ছিলেন।

এর মাঝে আরসিএন অ্যান্ড বিএসএন উচ্চ বিদ্যালয়ের সামনে ফারুকের দোকানের সামনে হঠাৎ করে রাস্তায় লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে রেখে গেছেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর। তার মৃত্যুতে চাটমোহরে সংবাদকর্মীসহ বিভিন্ন পেশাজীবি মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

চাটমোহর উপজেলার গুনাইগাছা গ্রামের মৃত রবীন্দ্রনাথ ভট্টাচার্যের ছেলে ডাক্তার অঞ্জন ভট্টাচার্য। চার ভাই ও তিন বোনের মধ্যে তিনি ছিলেন ৬ষ্ঠ। তিনি বড়াল রক্ষা আন্দোলনের আহবায়ক ছিলেন।

এদিকে, তার মৃত্যুতে চাটমোহর প্রেসক্লাবের পক্ষ থেকে তিনদিনের শোক কর্মসূচী ঘোষণা করা হয়েছে। শনিবার কালোব্যাজ ধারণ, রোববার প্রার্থনা ও সোমবার স্মরণসভা অনুষ্ঠিত হবে।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা