সারাদেশ

চাঁদপুরে শনাক্ত ৪০, মৃত্যু ৩

নিজস্ব প্রতিনিধি, চাঁদপুর: করোনায় চাঁদপুরে গত ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু হয়েছে । এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১২৬ জনে। এ ছাড়া নতুন করে চাঁদপুর জেলায় আরও ৪০ জনের শরীরে করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সেখানে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ২৭২ জনে।

রোববার (২৭ জুন) সকালে বিষয়টি হাসপাতালের করোনা ফোকাল পার্সন ডা. সুজাউদ্দৌলা রুবেল নিশ্চিত করেছেন।

সর্বশেষ শনিবার চাঁদপুরে করোনায় আক্রান্ত হয়ে যার মৃত্যু হয়েছে তার নাম রোকেয়া বেগম (৫৫)। তার বাড়ি ফরিদগঞ্জ উপজেলার আলোনিয়া গ্রামে। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তির কয়েক ঘণ্টার মধ্যে তার মৃত্যু হয়।

সিভিল সার্জন অফিস সূত্র জানায়, নতুন করে করোনায় আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ১৯ জন, মতলব দক্ষিণের ২ , শাহরাস্তির ৭ জন, হাজীগঞ্জের ২ জন, ফরিদগঞ্জের ৪ জন, হাইমচরের ৪ জন, কচুয়ার ২ জন রয়েছেন। শনাক্তের হার ৪৫%। একই দিনে ২৪ জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে।

সিভিল সার্জন ডা. শাখাওয়াত উল্লাহ জানায়, জেলায় ১৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। রাতে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ৪০ জনের করোনা পজিটিভ।

দেশে যে জেলাগুলো করোনার উচ্চ ঝুঁকিতে রয়েছে চাঁদপুর তার একটি। এ জেলায় আক্রান্তের হার ৪৫%। এর প্রধান কারণ হলো চাঁদপুর জেলার সাথে নৌ, সড়ক রেল যোগাযোগ রয়েছে সব জেলার সাথে। তাই এ জেলায় ঝুঁকিপূর্ণ জেলার মধ্যে অন্যতম বলে জানান সিভিল সার্জন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা