সারাদেশ

নোয়াখালীতে নববধূর মরদেহ উদ্ধার 

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : নোয়াখালীর সেনবাগে বিয়ের এক মাসের মাথায় স্বামীর ভাড়া বাসা থেকে ফাতেমা বেগম (১৮) নামে এক নববধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূ লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার চররমনী গ্রামের মৃত আবদুল মালেকের মেয়ে। এক মাস আগে একই এলাকার আবদুল বাসেতের ছেলে মো. শরীফের সঙ্গে তার বিয়ে হয়।

শনিবার (২৬ জুন) সন্ধ্যায় নিহতের মরদেহ উদ্ধার ও জিজ্ঞাসাবাদের জন্য স্বামী মো. শরীফকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল বাতেন মৃধা।

তিনি বলেন, স্বামী-স্ত্রী দুজনের বাড়ি লক্ষ্মীপুর হলেও সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের মাহাদীপুর গ্রামের নুরুল ইসলাম মিস্ত্রির বাড়িতে ভাড়া থাকতেন তারা। পারিবারিক কলহে ওই ভাড়া বাসার গ্রিলের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে মেয়েটি।

রোববার (২৭ জুন) মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হবে। সেই রিপোর্ট ও বাদীর অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।

শ্বশুরবাড়ির লোকজন দাবি করেছে, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ফাতেমা। পরে ওই বাড়ির লোকজন ফাতেমাকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা