সারাদেশ

অপারেশন জ্যাকপটের খোরশেদ আর নেই

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : মুক্তিযুদ্ধকালীন ‘নৌ কমান্ডো সুইসাইড স্কোয়াডের’ সদস্য বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম (বীরপ্রতীক) মারা গেছেন। দীর্ঘদিন ধরে দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে শুক্রবার (২৫ জুন) দিবাগত রাত পৌনে ৩টায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

৭১ বছর বয়সী এ বীরের বাড়ি নগরীর খুলশী থানাধীন জাকির হোসেন রোডের শান্তিধারা আবাসিক এলাকায়। তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তিনি চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমাণ্ডার ছিলেন।

খোরশেদ আলম ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিলেন। মুক্তিযুদ্ধ শুরুর পর তিনি ভারতে গিয়ে নেভাল কমান্ডো হিসেবে প্রশিক্ষণ নেন। পরে দেশে ফিরে তাদের ৬০ জনের একটি নৌ কমান্ডো দল চট্টগ্রাম বন্দরে ‘অপারেশন জ্যাকপট’ নামে দুঃসাহসিক এক অভিযান চালান। তিনিও ওই অভিযানের সঙ্গে ছিলেন।

বন্দরে নোঙ্গর করা জাহাজে মাইন স্থাপন করে উড়িয়ে দেয়ার পর বিশ্বব্যাপী বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা জোরালোভাবে প্রচার হয়। নৌ কমান্ডো সুইসাইড স্কোয়াডের সদস্য হিসেবে খোরশেদ আলম পরবর্তীতে বীরপ্রতীক উপাধি পান।

শনিবার (২৬ জুন) দুপুরে নগরীতে নিজ বাড়ির সামনে মসজিদ ময়দানে প্রয়াতের নামাজে জানাজা হয়। এরপর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনামুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল এ বীর মুক্তিযোদ্ধার প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করেন। সিএমপি কমিশনারের পক্ষে তার ছেলের হাতে শোক ক্রেস্ট দেয়া হয়। এছাড়া মুক্তিযোদ্ধা সংসদ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।

এসময় মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোজাফফর আহমদ, বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই আজম (বীরপ্রতীক), নুরুল হক বীর প্রতীক, মহানগর যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, মুক্তিযুদ্ধকালীন নৌ কমাণ্ডো দলের সদস্য মোহাম্মদ হোসেন, মো. আনোয়ার ও মো. মহিউদ্দিন উপস্থিত ছিলেন।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা