সারাদেশ

চুয়াডাঙ্গায় শতভাগ করোনা শনাক্ত

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় একদিনে শতভাগ করোনা শনাক্ত ২৪ ঘণ্টায় ৪১টি নমুনা পরীক্ষার ফলাফলে ৪১ জনেরই করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে জেলায় করোনায় আরও দুজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুন) সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানায়, চুয়াডাঙ্গা জেলায় নতুন শনাক্ত ৪১ জনের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ১৯ জন, দামুড়হুদা উপজেলায় একজন, আলমডাঙ্গা উপজেলায় সাতজন এবং জীবননগর উপজেলায় ১৪ জন। মৃত দুজনের মধ্যে একজন জীবননগর উপজেলার বাঁকা গ্রামের আব্দুল সোবহান এবং দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামের রুহুল আমীন।

এ পর্যন্ত চুয়াডাঙ্গায় আক্রান্ত রোগীর সংখ্যা ২ হাজার ৮৩৭ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ২৯ জন সুস্থসহ মোট সুস্থ হয়েছেন ২ হাজার ৪৯ জন। মারা গেছেন ৯১ জন।

বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৬৯৭ জন। এর মধ্যে হোম আইসোলেশন আছেন ৬৩৩ জন। হাসপাতালে ভর্তি আছেন ৬১ জন এবং রেফার আছেন তিনজন।

এছাড়া ক্রমাগত করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বুধবার (২৩ জুন) সকাল ৬টা থেকে জীবননগর উপজেলায় কঠোর লকডাউন শুরু হয়েছে। এর আগে (২০ জুন) সকাল ৬টা থেকে চুয়াডাঙ্গা পৌরসভাসহ সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নে সাত দিনের জন্য লকডাউন শুরু হয়। ১৫ জুন লকডাউন করা হয় জেলার সীমান্তবর্তী দামুড়হুদা উপজেলা।

সাননিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা