সারাদেশ

জয়পুরহাটে একদিনে ১১১ জন করোনা শনাক্ত

নিজস্ব প্রতিনিধি, জয়পুরহাট : সীমান্ত ঘেঁষা জেলা জয়পুরহাটে দিন দিন বাড়ছে করোনা রোগীর সংখ্যা। একদিনে সর্বোচ্চ ১১১ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে এক চিকিৎসকসহ দুজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ জুন) সকাল নয়টায় সিভিল সার্জন ডা. ওয়াজেদ আলী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ল্যাবরেটরি (পিসিআর) থেকে পাঠানো রিপোর্টে ৯৯টি নমুনা পরীক্ষায় ৬১ জন ও জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ৩১০ জনের এন্টিজেন পরীক্ষায় ৫০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন আরও জানান, নতুন আক্রান্ত ১১১ জনের মধ্যে জয়পুরহাট সদর উপজেলায় ৭৯ জন, পাঁচবিবিতে ৯ জন, ক্ষেতলালে ১৩ জন, আক্কেলপুর উপজেলায় আটজন ও কালাই উপজেলায় দুজন।

জয়পুরহাট সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, জয়পুরহাটে এ পর্যন্ত ২০ হাজার ১৫১ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৬৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ২৩ জনের। সুস্থ হয়েছেন ১ হাজার ৬৮৭ জন। বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে জয়পুরহাটে ৯৭০ জন রোগী বিভিন্ন হাসপাতালে ও কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন রয়েছেন।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা