সারাদেশ

তিনি মূল বেতনই চান সাড়ে ৪ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক: মহামারির মধ্যেই মূল বেতন দেড়শ শতাংশ বাড়ানোর আবেদন করেছেন চট্টগ্রাম ওয়াসার এমডি এ কে এম ফজলুল্লাহ। বেতন বৃদ্ধির জন্য বোর্ডকে চিঠিও দিয়েছেন তিনি।

এদিকে করোনার মধ্যেই বেতন-ভাতা বাড়িয়ে নিয়েছেন ঢাকা ওয়াসার এমডি তাকসিম এ খান।

ওয়াসার নথিপত্র অনুযায়ী, এ কে এম ফজলুল্লাহের মূল বেতন ১ লাখ ৮০ হাজার টাকা। তিনি চান সাড়ে ৪ লাখ টাকা। তার দাবি, ঢাকা ও খুলনা ওয়াসার এমডিদের মূল বেতন চট্টগ্রাম ওয়াসার এমডির দ্বিগুণ বা তার বেশি। তাই নিজের বেতন-ভাতা বাড়ানোর আবেদন করেছেন।

গত ৪ মে এমডির আবেদন ওয়াসা বোর্ডের ৬১তম সাধারণ সভায় উপস্থাপন করা হয়। সভায় এমডির বেতন-ভাতা বৃদ্ধির লক্ষ্যে বোর্ড সদস্য ও অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সত্যজিত কর্মকারকে প্রধান করে ৪ সদস্যের কমিটি গঠন করা হয়। এই সভায় বোর্ড সদস্যদের উপস্থিতি সম্মানীও দুই হাজার টাকা বৃদ্ধি করে ১২ হাজার টাকা করা হয়েছে, যা আগামী সভা থেকে কার্যকর হবে।

ওয়াসার এক বোর্ড সদস্য জানান, এমডির আবেদন অনুযায়ী মূল বেতন নির্ধারণ করা হলে সব মিলিয়ে তিনি প্রায় পৌনে আট লাখ টাকা বেতন-ভাতা পেতে পারেন।

বোর্ড চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, ওয়াসার এমডির বেতন-ভাতা বাড়ানোর জন্য আবেদন করেছেন। এ জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে আলোচনা করা হবে।

এমডি ও বোর্ড সদস্যরা যখন সুযোগ-সুবিধা বৃদ্ধির চেষ্টায় আছেন, তখন গত ১১ বছরে অন্তত ৯ বার ওয়াসার পানির দাম বেড়েছে। ২০১৩ সালে এক হাজার লিটার পানির দাম ছিল ৬ দশমিক ৫৮ টাকা। এখন সে পানির দাম ৯ টাকা ৯২ পয়সা। অর্থাৎ এই সময়ে দাম বেড়েছে ৫০ শতাংশ।

২০১১ সালে ঢাকা ওয়াসার আদলে চট্টগ্রাম ওয়াসাতেও এমডি পদ তৈরি করা হয়। এমডি পদে নিয়োগ পান তৎকালীন চেয়ারম্যান এ কে এম ফজলুল্লাহ। তিনি ২০০৯ সালের ৬ জুলাই চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছিলেন। সর্বশেষ গত বছরের ১ অক্টোবর আরও তিন বছরের জন্য তাকে এমডি পদে নিয়োগ দেয় সরকার।

এ কে এম ফজলুল্লাহ বলেন, যেহেতু সবকিছুর মূল্য বাড়ছে তাই আবেদন দিয়েছিলাম, যদি বেতন-ভাতা বাড়ায়। এখন তারা দিলে দেবে, না দিলে নেই। আমি এটি নিয়ে সিরিয়াস না।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা