সারাদেশ

নাটোরে চুরি হওয়া ধান বগুড়ায় উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, বগুড়া : নাটোরের সিংড়া থানার চৌগ্রাম এলাকা থেকে ধানবোঝাই একটি ট্রাক ছিনতাই হয়। ৬ জুন রাতে ২৪০ বস্তা ধানসহ ট্রাকটি বগুড়ার ধুনটে নিয়ে যায় ছিনতাইকারীরা। খবর পেয়ে রোববার (২০ জুন) সন্ধ্যায় ধুনট উপজেলার এলাঙ্গী বাজার এলাকার একটি গুদাম থেকে চুরি হওয়া ২২২ বস্তা ধান উদ্ধার করে সিংড়া থানা পুলিশ।

গুদামটি সুমন ঘোষ নামে এক ব্যবসায়ীর। ধান উদ্ধারের সময় গুদাম মালিকসহ কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ।

সিংড়া থানা সূত্রে জানা গেছে, নওগাঁর রানীনগর এলাকার মোজাম্মেল হক ৬ জুন তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ২৪০ বস্তা ধান ট্রাকে করে (ঢাকা মেট্রো ট ২২-৭৮৭৭) নাটোরের বড়াইগ্রামের উদ্দেশে রওনা হয়। রাত ১০টার দিকে সিংড়ার চৌগ্রাম এলাকায় পৌঁছে। এ সময় ছিনতাইকারীরা গতিরোধ করে ধানবোঝাই ট্রাকটি ছিনতাই করে নিয়ে যায়।

এ ঘটনায় ওই রাতেই ব্যবসায়ী মোজাম্মেল হক সিংড়া থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে ৭ জুন রাতে বগুড়ার শাহজাহানপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় খালি ট্রাক জব্দ করে। এরপর ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সিংড়া এলাকার ইয়াছিন ও রানীনগর এলাকার মন্টু মিয়াকে আটক করে পুলিশ।

তাদের দেয়া তথ্য অনুযায়ী, ধুনট উপজেলার এলাঙ্গী বাজার এলাকায় সুমন ঘোষের গুদাম থেকে ধানভর্তি বস্তা উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে ব্যবসায়ী সুমন ঘোষ পলাতক রয়েছেন।

সোমবার (২১ জুন) সকালে সিংড়া থানার ওসি নুরে আলম সিদ্দিকী বলেন, সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া পুরো চক্রটিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধান উদ্ধারের জন্য আমরা সিংড়া থানা পুলিশকে সহযোগিতা করেছি। উদ্ধার করা ধানের বস্তা সিংড়া পুলিশের হেফাজতে রয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা